নিষেধাজ্ঞার বেড়াজালে রাশিয়াকে নিয়ন্ত্রণের চেষ্টা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৩ পিএম

ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্রের স্বীকৃতি দেয়ার পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার তোপ দেগে যাচ্ছে বিশ্বের বিভিন্ন ক্ষমতাশালী দেশ।

ইতোমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপীয় ইউনিয়নসহ আরও কয়েকটি দেশ। 

রাশিয়া এখনই পিছু না হটলে আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে যাচ্ছে এসব দেশ। এই পরিস্থিতিকে ইউরোপে গত কয়েক দশকের সবচেয়ে বড় নিরাপত্তা সঙ্কট হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ। 

এক নজরে দেখে নিন রাশিয়ার ওপর এসব দেশের আরোপিত নিষেধাজ্ঞার বিবরণ- 

ইউক্রেন 

সাড়ে তিনশ' রাশিয়ান নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেনের পার্লামেন্ট। এদের মধ্যে রয়েছেন ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করা বেশ কয়েকজন আইনপ্রণেতা। 

এ নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ইউক্রেনে প্রবেশাধিকারসহ সম্পত্তি, মূলধন এবং ব্যবসার লাইসেন্স পাবেন না। 

যুক্তরাজ্য

রাশিয়ার পাঁচটি ব্যাংক ও তিন সম্পদশালী ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচটি ব্যাংক হলো রোসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, ব্ল্যাক সি ব্যাংক ও প্রমসভায়াজ ব্যাংক। 

যুক্তরাষ্ট্র 

এদিকে রাশিয়ার দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এগুলো হলো ক্রেমলিন এবং রাশিয়ার সেনাবাহিনীর ঘনিষ্ঠ ভিইবি এবং প্রমসভায়াজ ব্যাংক। 

নিষেধাজ্ঞার ফলে এরা মার্কিন ও ইউরোপীয় বাজারে কোনো লেনদেন করতে পারবে না। 

আরও পড়ুন: ইউক্রেনীয়দের রাশিয়া ত্যাগের নির্দেশ, জারি হবে জরুরি অবস্থা

একে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রথম পদক্ষেপ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

জার্মানি 

জার্মানির চ্যান্সেলার ওলাফ শলৎজ বলেছেন রাশিয়ার সর্বসাম্প্রতিক পদক্ষেপের পর নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন প্রকল্প চালুর অনুমোদন জার্মানি দেবে না।

এটি নিয়ে বিশেষভাবে আশাবাদী ছিল রাশিয়া। তবে এটি বাস্তবায়িত হলে জ্বালানির জন্য রাশিয়ার ওপর ইউরোপের নির্ভরশীলতা বেড়ে যাবে, এমন অভিযোগ ছিল যুক্তরাষ্ট্রের। 

ইউরোপীয় ইউনিয়ন 

ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করা সাড়ে তিনশ' রাশিয়ান ব্যক্তির ওপর সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যবিশিষ্ট একটি ব্লক। 

এছাড়াও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রাশিয়ার প্রতিরক্ষা ও ব্যাংকিং খাতের ২৭ কর্মকর্তা। 

জাপান ও অস্ট্রেলিয়া 

ইউক্রেন আগ্রাসনের সাথে জড়িত সকল রাশিয়ান ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে জাপান ও অস্ট্রেলিয়া। 

'গুণ্ডামি' করার কারণে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের টার্গেট করা হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। 

জাপানে রাশিয়ান বন্ড নিষিদ্ধ করার পাশাপাশি বেশ কয়েকজন রাশিয়ান নাগরিকের জাপান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। 


একাত্তর/এসজে

মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নিয়ে তুমুল আলোচনা চলছে। ১৪ দফার একটি সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি, অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর