সাভারে করোনার টিকা নিতে মরিয়া মানুষ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৬ এএম

করোনার টিকা নিতে হঠাৎ করেই মরিয়া সাভারের মানুষ। গেলো কয়েকদিন ধরেই টিকাকেন্দ্রে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। কেনো সাভারে টিকার জন্য এতোটা মরিয়া হয়ে উঠলেন বাসিন্দারা? 

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। করোনার টিকা নিতে হাজারো মানুষের ভীড়। উপচে পড়া এই ভীড়ে অসুস্থ্য হয়ে পড়েছেন ষাট বছরের একজন বৃদ্ধ। প্রাথমিক চিকিৎসাতেও সুস্থ না হওয়ায় তাকে নিতে হয় হাসপাতালে। এদের মধ্যে অনেকেই ভোর থেকেই চার থেকে পাঁচ ঘন্টা রোদে দাঁড়িয়ে অসুস্থ হয়েছেন অনেকে। 

গেলো ২২ ফেব্রুয়ারি হঠাৎ করেই সাভারের এই স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়তে থেকে টিকা নিতে চাওয়া মানুষের ভীড়। এদের অধিকাংশই পোষাক কারখানার কর্মী। তারা বলছেন, ২৬ মার্চের পর আর প্রথম ডোজের টিকা মিলবে না। এমনটা জেনেই তারা ভীড় করেছেন। গার্মেন্টসগুলো থেকে বলা হয়েছে টিকা না নিলে আর কাজে যোগ দিতে দেয়া হবে না। 

টিকার জন্য মানুষের এই মরিয়া হয়ে ওঠার পেছনে আছে স্বাস্থ্য অধিদপ্তরের একটি তথ্যগত ভুল। প্রথমে বলা হয় ২৬ ফেব্রুয়ারী প্রথম ডোজের টিকা নেয়ার শেষ দিন। পরে অবশ্য সেই তথ্য সংশোধন করে বলা হয়; ২৬ তারিখের পরও মিলবে টিকা। মাইকিং করেও জানানো হয় সেই তথ্য। 

তবে তথ্য জানিয়েও কমানো যাচ্ছেনা মানুষের ভীড়। পরিস্থিতি সামলাতে পুলিশকে হাতে তুলে নিতে হয় লাঠি। কোরনার টিকা নিয়ে এমন ঘটনা দেশে এই প্রথম।

একাত্তর/ এনএ

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে ইতিমধ্যে লক্ষ্যমাত্রার ৯৪ শতাংশ অর্জিত হয়েছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর