খুলেছে প্রাথমিক বিদ্যালয়

আপডেট : ০২ মার্চ ২০২২, ১০:৩৫ এএম

দ্বিতীয় দফায় প্রায় ছয় সপ্তাহ বন্ধ থাকার পর বুধবার (২ মার্চ) থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাশ শুরু হচ্ছে। 

প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সপ্তাহে ছয়দিনই ক্লাস হবে। তবে ক্লাশ দুই শিফটে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: এবার করোনা টিকার দ্বিতীয় ডোজ নিশ্চিত করায় জোর

ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিজি) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেন, করোনা সংক্রমণ কমে যাওয়ায় এখন প্রাথমিকের শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাশ হবে। শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাশ করতে পারে, সেজন্য দুইটি শিফটে ক্লাশ চলবে।  


একাত্তর/এআর

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে উত্তীর্ণ প্রার্থীদের ভেরিফিকেশন ও তথ্য যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে।
প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার শূন্যেও কোটায় নামিয়ে আনতে দেশের এক কোটি ১০ লাখ শিক্ষার্থীকে আগামী বছর থেকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার কিংবা আপত্তিকর পোস্ট করা থেকে বিরত থাকতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। সারাদেশে দুই হাজার ৮৪৭টি গ্রাম প্রাথমিক বিদ্যালয়বিহীন রয়েছে।
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর