এবার করোনা টিকার দ্বিতীয় ডোজ নিশ্চিত করায় জোর

আপডেট : ০১ মার্চ ২০২২, ০৯:২৬ পিএম

দেশের সর্বোচ্চ সংখ্যাক মানুষকে করোনার টিকার আওতায় লক্ষ্য অনেকটাই অর্জিত হয়েছে প্রায় ৭৩ শতাংশ মানুষ করোনার কমপক্ষে একডোজ টিকা পেয়েছে

স্বাস্থ্য অধিদপ্তর বলছেএখন তাদের লক্ষ্য দ্বিতীয় ডোজ নিশ্চিত করা সেটা সম্ভব হলে করোনা সংক্রমণের ভয় অনেকটাই কাটবে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর

গেলো বছরের জুনে করোনা টিকার প্রাপ্তি নিশ্চিত হবার পর আগস্ট থেকে প্রায় প্রতি মাসেই টিকার আওতায় আনা হয় কোটি মানুষকে

প্রথমে একদিনে ৩৬ লাখ পরে একদিনে আশি লাখ এবং সবশেষ গেল ২৬ ফেব্রুয়ারীর বিশেষ কার্যক্রমে সোয়া এক কোটিরও বেশি মানুষ প্রথম ডোজের টিকা পান

সর্বসাধারণের আগ্রহের কারণে আরও গণটিকার সময় সীমা বাড়ানো হয় আরও দুই দিন সব মিলে ফেব্রুয়ারির শেষ তিনদিনেই টিকা নিয়েছে প্রায় এক কোটি ৪৭ লাখ মানুষ

পরিসংখ্যান ব্যুরোর হিসেবে ১৭ কোটি ৩১ লাখ মানুষের দেশে বাংলাদেশ ফেব্রুয়ারি পর্যন্ত যেখানে করোনার অন্তত এক ডোজ টিকা পেয়েছে ১২ কোটি ৪২ লাখেরও বেশি মানুষ

যা মোট মোট জনসংখ্যার ৭৩ শতাংশ এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছেন কোটি ৪৩ লাখ মানুষ অর্থাৎ প্রায় ৫০ শতাংশ

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ১২ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ১৩ কোটি ৩১ লাখ সেই হিসেবে প্রায় এক কোটি মানুষ এখনও টিকার আওতার বাইরে আছে

তবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, এখন মূল টার্গেট হবে প্রথম ডোজ পাওয়া সবাইকে দ্বিতীয় ডোজের আওতায় আনা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কোন জনগোষ্ঠীর ৭০ ভাগ মানুষকে দুই ডোজ টিকার আওতায় আনা সম্ভব হলে করোনার সংক্রমণ আবারো ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার শঙ্কা থাকবে না

তারপরও পাঁচ বছর থেকে ১২ বছর বয়সীদেরও টিকার আওতায় আনার কথা ভাবছে সরকার বিশ্ব সংস্থার সবুজ সংকেত পাওয়া মাত্রই শুরু করা হবে সেই কর্মসূচি।

একাত্তর/এসএ

সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে তিন লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক...
আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর