করোনা শনাক্তের হার তিনের ঘরে, সুস্থ ছয় গুণের বেশি

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৬:৪১ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে যতো লোক করোনায় আক্রান্ত হয়েছেন তার থেকে প্রায় ৬ গুণ মানুষ বেশি সুস্থ হয়েছেন। দেশে গেলো ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিলো ৮।

একই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৭৩২ জন। গতকাল সংক্রমিত হয়েছিলেন ৭৯৯।

বুধবার (২ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ২২ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ২২। আগের দিন এই হার ছিল ৩ দশমিক ৩৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪৬ শতাংশ। সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ৫৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৮২৮ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৮ লাখ ২৬ হাজার ৯৪৯ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯৩ দশমিক ৯৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে নারী ৫ জন, পুরুষ ৩ জন। তাদের মধ্যে ৩ জন ঢাকায় এবং ২ জন রংপুরের। বাকিদের মধ্যে ১ জন রাজশাহীর এবং ২ জন বরিশালের।

আজ চট্টগ্রাম, খুলনা, সিলেট ও ময়মনসিংহে কারো মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে, বাকি তিনজনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছর বয়সী রয়েছেন ১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে রয়েছেন ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বব্যাপী করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়তে শুরু করার পর বাংলাদেশেও দৈনিক শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করে। দেশে আগের সপ্তাহের তুলনায় গত এক সপ্তাহে (১২ থেকে ১৮ জানুয়ারি) রোগী বেড়েছে ২২৮ শতাংশ।

গত ডিসেম্বরের প্রথম দিকেও দেশে করোনা শনাক্ত এক শতাংশের ঘরেই ছিল। তবে গত মাসের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত মাসের শেষদিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত পাঁচশ’র ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে সেই সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যায় ১০ জানুয়ারি।

এর চার দিনের মাথায় ১৪ জানুয়ারি দৈনিক রোগী শনাক্ত চার হাজার ছাড়িয়ে যায়। এরপর এক সপ্তাহ না যেতেই দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: রাশিয়ার লক্ষ্য আমাদের মুছে ফেলা: জেলেনস্কি

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৯ লাখ ৮৫ হাজার ৯৮৫ জনের। সুস্থ হয়েছেন ৩৭ কোটি ১৭ লাখ ১৮ হাজার ৪৩৩ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৪৩ কোটি ৯১ লাখ ৯১ হাজার ১৬৮ জন।


একাত্তর/আরএ

এই দিনটিকে ২০২১ সাল থেকে আলজেরিয়ায় জাতীয় অভিবাসন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আলজেরীয়দের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
দেশবন্ধু গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইদ্রিসুর রহমান সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের শীর্ষ সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচ ম্যাককরমিক বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।
বাংলাদেশ থেকে নার্স, ড্রাইভার, কৃষকসহ ১৫ হাজার দক্ষ জনবল নেবে জাপান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর