খালেদা জিয়ার অবস্থার দায় স্বৈরাচারী সরকারের: রুমিন ফারহানা

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৭:২৪ পিএম

বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য স্বৈরাচারী সরকার দায়ি বলে দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেন, দুই বছর আগে বেগম খালেদা জিয়া সুস্থ মানুষ হেঁটে কারাগারে গিয়েছেন, হেঁটে গাড়িতে উঠেছেন, সেই মানুষ এখন নিজে দাঁড়াতে পারেন না, নিজের শক্তিতে হাঁটতে পারেন না। তার এ অবস্থার জন্য স্বৈরাচারী সরকার দায়ী।

দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার (২ মার্চ) বিকেলে শেরপুরে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় মানুষের হাহাকার উল্লেখ করে তিনি বলেন, এই সরকার ভোটের আগে বলেছিল ১০টাকা কেজি দরে মানুষ চাল পাবে, কিন্তু আজ চাল কিনতে গিয়ে দেখেন ৬০টাকার নিচে চাল নেই। ৫৫টাকার নিচে পেঁয়াজ নেই, আর সয়াবিন তেলতো আকাশ চুম্বি ২০০টাকা লিটারে বিক্রি হচ্ছে। সুতরাং এই সরকার প্রতরণার মাধ্যমে টিকে আছে। প্রধানমন্ত্রী বলে রান্নায় পেঁয়াজের দরকার নাই, এইসব মসকরা জনগণের সাথে করবেন না। হুশিয়ার করে দেই এই মসকরা করে দীর্ঘ ২১বছর ক্ষমতার বাইরে ছিলেন।

মন্ত্রীদের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, দেশে এখন নাকি কোন ভিক্ষুক নাই, অভাব দূর হয়ে গেছে, উনারা কি রাস্তা দিয়ে হাঁটেন না, নাকি হেলিকপ্টার দিয়ে উড়ে বেড়ান; মাটিতে নামায়া আনবো, খুব বেশিদিন নাই।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা জহুরুল হক শাহাজাদা মিয়া, কেন্দ্রীয় সহ: সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মোঃ হযরত আলীসহ অনেকেই।

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যে অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় জনগণের জীবন দূর্বিষহ হয়ে উঠেছে অথচ সরকার নির্বিকার ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। তাই এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি।


একাত্তর/এসএ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর