ভালো শুরু করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারলো বাংলাদেশ

আপডেট : ০৫ মার্চ ২০২২, ১১:৩৪ এএম

নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে বোলারদের গোছানো পারফরম্যান্স, দুর্দান্ত ফিল্ডিং আর দুই ওপেনিং ব্যাটারের ভালো শুরু, সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের আয়োজন সাজানো হয়ে গিয়েছিল বাংলার মেয়েদের। কিন্তু আয়াবঙ্গা খাকার বিধ্বংসী এক স্পেলেই হয়ে গেল সর্বনাশ। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দল দক্ষিণ আফ্রিকাকে বাগে পেয়েও শেষ পর্যন্ত হারাতে পারল না বাংলাদেশ।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। বড় পুঁজি না পেলেও বোলারদের নৈপুন্যে দক্ষিণ আফ্রিকা জিতে গেল ৩২ রানে।

ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে শনিবার বাংলাদেশের পেসারদের দারুণ বোলিংয়ে ২০৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রোটিয়া পেসারদের আক্রমণে বাংলাদেশ শেষ ওভারে অল আউট হয়ে যায় ১৭৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ৪৯.৫ ওভারে ২০৭ (উলভার্ট ৪১, ব্রিটস ৮, গুডল ১২, লিস ২৫, ডু প্রিজ ১৮, ক্যাপ ৪২, ট্রায়ন ৩৯, চেট্টি ১, ইসমাইল ৩, ক্লাস ৪*, খাকা ২; জাহানারা ৯-১-২৮-২, তৃষ্ণা ১০-০-৩৫-৩, সালমা ৯-০-৪৬-১, রিতু মনি ৯.৫-১-৩৬-২, নাহিদা ৫-০-২৭-০, রুমানা ৭-০-২৯-১)।

বাংলাদেশ: ৪৯.৩ ওভারে ১৭৫ (শামিমা ২৭, শারমিন ৩৪, ফারজানা ৮, মুর্শিদা ০, রুমানা ২১, নিগার ২৯, সালমা ২, রিতু ২৭, জাহানারা ৫*, নাহিদা ০, তৃষ্ণা ০; ইসমাইল ১০-০-৩৩-১, ক্যাপ ৯.৩-০-৩৭-১, খাকা ১০-৩-৩২-৪, ক্লাস ১০-১-৩৬-২, লিস ২-০-১২-০, ট্রায়ন ৮-১-২২-০)।

ফলাফল: দক্ষিণ আফ্রিকা ৩২ রানে জয়ী। প্লেয়ার অব দা ম্যাচ: আয়াবঙ্গা খাকা।


একাত্তর/এসএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর