মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০১:৫৮ পিএম

মুন্সীগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের একজন কর্মীকে আটক ও পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও বাকবিতণ্ডা হয়। 

শনিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে জেলার লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজারে বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। পরে দুপুর ১২টার দিকে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করার মুহূর্তে পুলিশ অতর্কিত লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। 

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহজাহান খান। সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাক, সদস্য ইউসুফ আজাদ চঞ্চল, জেলা জাসাসের সদস্য সচিব আশরাফ হোসেন আশু প্রমুখ।

সভায় বক্তারা দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করেন। সভার সঞ্চালনা করেন সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার।   

উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার জানান, পুলিশ শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে। 

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের সম্পদ জানতে নতুন নির্দেশনা

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, বিএনপির নেতারা বলছিলেন তারা পার্টি অফিসে প্রতিবাদ করবেন, মিছিল করার কথা ছিল না। কিন্তু সমাবেশ শেষে প্রধান সড়কে মিছিলে নামে বিএনপি। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মৃদু লাঠিচার্জ করা হয়।


একাত্তর/এসি

বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর