গুম খুনের মাধ্যমে দেশ নরকে পরিণত হয়েছে: ফখরুল

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৮:৫৮ পিএম

আওয়ামী লীগ সারাদেশে গুম ও খুনের মাধ্যমে দেশকে ভয়াবহ একটি নরকে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৫ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয়তাবাদী হেল্প সেলের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান তিনি একথা জানান। 

তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে এ জন্য প্রত্যেকটি দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে।

আরও পড়ুন: 'তিস্তার পানি বন্টন মীমাংসা শিগগিরই’

তিনি বলেন, আমাদের ৩৫ লাখ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। এমনও আছে যারা নেতা নন সমর্থকও নন, তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা চলছে। দেশকে নরকে পরিণত করেছে।

ফখরুল বলেন, আমরা এতদিন যে কথাগুলো বলে এসেছি, গুম হওয়া পরিবারের শিশুদের এই কান্না, তা বিশ্ববাসীর কাছে পৌঁছে গেছে। 

দেশের প্রশাসনের যে সকল কর্মকর্তাদের উপর আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে সেখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে। গুম করা বিনাবিচারে হত্যা করার জন্যে আজকে একটি প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই ধরনের একটি নিষেধাজ্ঞা পুরো জাতির উপর একটি কলঙ্ক লেপন করা হয়েছে। এর জন্য দায়ী সম্পূর্ণভাবে আওয়ামী লীগ সরকার। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য চরম জঘন্য অমানবিক কাজ করছে আওয়ামী লীগ সরকার।

গুম হাওয়া ব্যক্তিদের পরিবারগুলোর কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই পরিবারগুলোর দিকে তাকালে নিজেকে খুবই অপরাধী মনে হয়। তারা আজ মানসিক, সামাজিক, আর্থিকভাবে খুবই কষ্টে রয়েছে। এ সব পরিবারের বাচ্চাদের পড়াশোনার খরচ যোগাতে অসুবিধা হচ্ছে, চিকিৎসার খরচ যোগাতে অসুবিধা হচ্ছে। আমরা সেইভাবে তাদের পাশে দাঁড়াতে পারি না।

বিএনপি মহাসচিব বলেন, যখন গণতন্ত্র থাকে না তখন এই ধরনের ঘটনাগুলো ঘটতেই থাকে। আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তাকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। তাকে আটকে রাখার একটিমাত্র কারণ- তিনি বাইরে থাকলে তাদের ক্ষমতা টিকে থাকা সম্ভব হবে না। তাই তাকে এভাবে আটকে রাখা হয়েছে। 


একাত্তর/এআর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর