তিন বছরে পাটবীজ উৎপাদনে স্বনির্ভর হবে দেশ: কৃষিমন্ত্রী

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৮:৫৯ পিএম

আগামী তিন থেকে চার বছরের মধ্যে পাট এবং পেঁয়াজ বীজের জন্য ভারতের ওপর নির্ভরতা কমানোর ঘোষণা দিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

আর, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী পাটের সোনালি দিন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, পাট ও পাট পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

সোনালি আঁশ পাট। এক সময় হারিয়ে যেতে বসলেও পরিবেশ বান্ধব বলে এর তৈরি পণ্যের ব্যবহার আবার বাড়ছে বিশ্বব্যাপী।

দেশেও পাটের ব্যবহার বাড়াতে কিছু পণ্যে পাটের মোড়ক বাধ্যতামূলক করা হয়েছে। তবে দেশে এখনো পাট বীজের জন্য নির্ভরশীল ভারতের উপর।

রোববার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, পাট বাঙালির ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে যা জাতিসত্ত্বার পরিচয়বাহী সংস্কৃতির অন্যতম উপকরণ। শুধু তাই নয়, বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস।

তিনি বলেন, পাটখাতে সরকারের নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ফলে জাতীয় অর্থনীতিতে এ খাতটি অসামান্য অবদান রাখছে। যদিও কালের পরিক্রমায় কৃত্রিম তন্তুর ব্যবহার বৃদ্ধি পেলেও বর্তমান টেকসই উন্নয়নের যুগে বিশ্বব্যাপী পরিবেশ বান্ধব পাট ও পাট পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

মন্ত্রী জানান, সরকারের চেষ্টার পাশাপাশি বেসরকারি খাতও পাটকে টিকিয়ে রেখেছে, পোশাকের মতো এই খাতেও নারীরা জড়িত বেশী। তাই অর্থকরী ফসল পাটকে আরো সহজলভ্য করতে উন্নত জাতের ভালো বীজ দেশেই উদ্ভাবন করতে হবে।

জবাবে, অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। তিন বছর পর ভারত থেকে পাটবীজ আর আমদানি করতে হবে না।

আরও পড়ুন: এটিএম থেকে কোটি টাকা লুট, রক্ষকই যখন ভক্ষক

তিনি বলেন, পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা পাটের উন্নত জাত উদ্ভাবন করেছে, যা ভারতের জাতের চেয়ে অনেক ভালো। কৃষকদের মাঝে এটির চাষ জনপ্রিয় করতে কাজ চলছে।

কৃষিমন্ত্রী জানান, বিশ্বে পাটের চাহিদা বেশি তাই দামও বাড়ছে। যোগান ঠিক রেখে পাট ও পাট পণ্য রপ্তানিতে অন্যান্য কৃষি পণ্যে মতো পাটও যেন ২০ শতাংশ প্রণোদনা পায় সেই ব্যবস্থা নেয়া হবে।

রাজনৈতিকভাবে বাংলাদেশি পাট পণ্যের উপর এন্টি ডাম্বিং আরোপ করে রপ্তানিতে বাঁধা নিতে ভারতকে আহ্বান জানান কৃষিমন্ত্রী।


একাত্তর/আরএ

চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। 
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর