রাশিয়ার কাছ থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর চুহুইভের দখল নিয়ে নেয়ার দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রোববার (৬ মার্চ) রাতে এক ফেসবুক পোস্টে ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, চুহুইভে রাশিয়ান বাহিনীর সাথে তুমুল যুদ্ধের পর শহরটির নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে ইউক্রেনীয় সেনারা।
এসময় রাশিয়ার দুই শীর্ষ কমান্ডার নিহত হয়েছে বলেও দাবি করেছে ইউক্রেন।
আরও পড়ুন: কিয়েভে সর্বাত্মক হামলার আশঙ্কা করছে ইউক্রেন
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে ২৩ মাইল দূরে অবস্থিত চুহুইভ। শহরটির জনসংখ্যা প্রায় ৩১ হাজার।
এদিকে ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে, রাজধানী কিয়েভের উত্তরপশ্চিম দিকের তিনটি শহর বুচা, হোস্টোমেল এবং ইরপিনে অব্যাহতভাবে রুশ বোমাবর্ষণ চলছে।
ইউক্রেনের সেনাবাহিনী কিয়েভে পরিখা খনন করে এবং রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে সম্ভাব্য রুশ অগ্রাভিযান ঠেকিয়ে দেবার চেষ্টা করছে।
একাত্তর/এসজে
