দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশে নীরব দুর্ভিক্ষ চলছে: ফখরুল

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৭:৪৭ পিএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সারাদেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে জাতীয়তাবাদী যুবদলের এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা জানান। 

দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয়ক্ষমতার নাগালে রাখার দাবিতে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করে যুবদল। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, জিনিসপত্রের দাম এত বেড়েছে যে বেঁচে থাকাই কষ্ট হয়ে দাঁড়িয়েছে।

মির্জা ফখরুল বলেন, সারাদেশে আজকে একটা প্রকৃত নীরব দুর্ভিক্ষ চলছে। মানুষ বলতে পারে না। তারা মুখোশ পড়ে টিসিবির ন্যায্যমূল্যের ট্রাকের পেছনে গিয়ে দাঁড়ায়। লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। ধাক্কাধাক্কি করে কোনো রকমে এক লিটার তেল, কিছু চাল-ডাল আর আলুর জন্য। 

নিত্যপণ্যের দাম নিয়ে বাণিজ্যমন্ত্রীর এক বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, তিনি যেদিন দাম কমাতে হুশিয়ারি দিলেন, সেদিনই পেঁয়াজের দাম প্রতি কেজি ১০ টাকা বেড়ে গেলো। এর অর্থ এ সরকারের বাজারের ওপরে কোনো নিয়ন্ত্রণ নেই। 

বাজারের সব সিন্ডিকেটের হোতা আওয়ামী লীগের নেতারা এমন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সারাদেশে যত চাঁদাবাজি, ঘুষ খাওয়া সবকিছুর মূল হচ্ছে এ আওয়ামী লীগ। এ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই তারা জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করেছে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী আরব আমিরাত যাওয়ার আগে কিছু বক্তব্য রেখেছেন। সেখানে তিনি বলেছেন, করোনার পরে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সব জায়গায় জিনিসপত্রে দাম বেড়েছে। আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ কবে থেকে শুরু হলো? 

আর কবে থেকে এদেশের মানুষ চিৎকার করছে যে, তেলের দাম কমাও, চালের দাম কমাও, ডালের দাম কমাও, আমরা আর পারছি না। গত দুই বছর ধরে করোনার সময় যে চুরি, যে ডাকাতি আপনারা করেছেন স্বাস্থ্যখাতে। করোনাকে কেন্দ্র করে প্রণোদনার নামে বড় লোকদের সরকারি টাকা দিয়েছেন, গরিবকে আরও গরিব করেছেন, সে কথার জবাব কে দেবে প্রধানমন্ত্রী।

দুর্ভিক্ষ ঠেকাতে আওয়ামী সরকারকে হঠানোর বিকল্প নেই উল্লেখ করে ফখরুল বলেন, আজকে আমাদের দুর্ভাগ্য এদেশের মানুষ অনেক সহ্য করতে শিখে গেছে। কলকাতায় ট্রামের ভাড়া ৪ পয়সা বাড়লে কলকাতা বন্ধ হয়ে যায়। জিনিসপত্রের দাম বাড়লে কলকাতা বন্ধ হয়ে। 

আর এরা ১৪ বছর ধরে মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করছে কিন্তু আমরা এখনও সেভাবে বন্ধ করতে পারছি না। আমাদের বন্ধ করতে হবে। এরা যে অন্যায়, নির্যাতন-নিপীড়ন করছে তাকে বন্ধ করতে হলে, মানুষকে বাঁচাতে হলে, দুর্ভিক্ষ যেন না হয় তার ব্যবস্থা করতে হলে এ সরকারকে হঠানো ছাড়া আর কোনো বিকল্প নেই।

আরও পড়ুন: সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনাদের দিন শেষ হয়ে এসেছে সুতরাং ভালোয় ভালোয় পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।

জাতীয়তাদাবী যুব দলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানসহ বিএনপির ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা।


বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর