পিকনিকের বাস প্রাণ কাড়লো চার মাসের শিশুর

আপডেট : ১১ মার্চ ২০২২, ০৭:০১ পিএম

শেরপুরের পিকনিকের বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চার মাস বয়সের এক শিশু নিহত হয়েছে।  এসময় আহত হয়েছেন ইজিবাইকটির আর তিন যাত্রী। তবে অক্ষত ছিলেন বাসের যাত্রীরা।

শুক্রবার (১১ মার্চ) দুপুরে জেলার ঝিনাইগাতি উপজেলার ঝিনাইগাতী-গজনী সড়কের শালচূড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম আলো মনি। তার বাবার নাম আশরাফুল বলে জানা গেছে।

আহতরা হলেন, রুজিনা (২৫), হাসনা (৪০) ই‌জিবাইক চালক বাবুল মিয়া (৩৫)। তবে তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি।

পু‌লিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দুয়া ধনবাড়ী থেকে একটি পিকনিকের বাস গজনী অবকাশে যাচ্ছিলো। পথে ওই স্থানে ইজিবাইকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গিয়ে চার মাসের শিশু, এর চালকসহ চারজন গুরুতর আহত হয়। দ্রুত ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের শেরপুর সদর হাসপাতালে পাঠান। 

আরও পড়ুন: রোমানিয়ার পথে হাদিসুরের মরদেহ

জেলা সদর হাসপাতালের আবা‌সিক মেডিক্যাল অফিসার খাইরুল ক‌বির সুমন ব‌লেন, সড়ক দুর্ঘটনায় চারজনকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি হয়েছে। প‌রে চি‌কিৎসাধীন অবস্থায় চার মা‌সের শিশু‌টি মারা যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ফায়েজুর রহমান। 


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর