সয়াবিনের পর বাজারে এবার সরিষা তেলের ঝাঁঝালো দাম

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৯:০২ পিএম

দেশে নিত্যপণ্যের দাম বাড়ার তালিকায় সব সময়ই কোনো না কোনো পণ্য প্রাধান্য বিস্তার করছে। পেঁয়াজের ঝাঁঝ কমলো তো চালের বাজার বাড়তি। আর সাম্প্রতিক সময়ে চলছে ভোজ্যতেল নিয়ে তেলসমাতি। তেলের বাজারে এতোদিন আলোচনায় ছিলো সয়াবিন তেল। 

সরবরাহ পর্যাপ্ত থাকার পরই সয়াবিন তেলের দাম হু হু করে বেড়েই চলছিলো। সরকার নানা ধরনের চেষ্টায় যখন তেলের বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে, ঠিক তখনই আলোচনায় এলো সরিষার তেল। পাইকারি বাজারেই প্রতি লিটারে দাম বেড়েছে ৬৫ থেকে ৭০ টাকা।

আর খুচরা বাজারে সরিষার তেলের দাম লিটার প্রতি বেড়েছে প্রায় ১০০ টাকা। বিক্রি হচ্ছে ৩৭০ টাকা লিটার। কিন্তু কেন, হঠাৎ করে সরিষার তেলের দাম বাড়লো, এনিয়ে কোন সদুত্তর দিতে পারছে না কেউ। 

যদিও, এই মুহুর্তে বাজারে সয়াবিন তেলের সরবরাহ পর্যাপ্ত আছে বলে জানান, বিক্রেতারা। খুচরা বাজারে সয়াবিন তেলের দাম হয়েছে লিটার প্রতি ১৬৮ টাকা। এর আগে, সয়াবিন তেলের দাম বাড়তে বাড়তে কেজিতে দুশ’ টাকার বেশি ছাড়িয়ে যাবার পর অপেক্ষাকৃত কম দামের সরিষা তেলের প্রতি ঝুঁকতে শুরু করে ক্রেতারা। 

গেলো সপ্তাহেই সরিষার তেল বিক্রি হয়েছে প্রতি লিটার ১৮০ টাকা থেকে ১৯০ টাকা দরে। ঠিক যখন এই তেলের প্রতি ঝুঁকতে শুরু করে ক্রেতারা তখনই থেকেই দাম বাড়তে শুরু করে। এক লাফে সরিষা তেলের কেজি তিনশ’ টাকা ছাড়িয়ে গেছে। 

খবর নিয়ে জানা গেছে, স্থানীয়ভাবে সংগ্রহ করা সরিষার তেলের কারখানায়ও বিক্রি হচ্ছে অন্য সময়ের থেকে বেশি। বিভিন্ন এলাকার ঘানিগুলো এখন সরিয়া ভাঙ্গতে ব্যস্ত হয়ে পড়েছে। তারা জানান, রাজধানীসহ বিভিন্ন বড় শহর থেকে অনেক বেশি অর্ডার পাচ্ছেন তারা।


একাত্তর/ এনএ

আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারে লিটারে ১৯ টাকা কমিয়ে পাম অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ উত্তেজনা কমায় ও আগস্ট থেকে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস উৎপাদন বাড়াতে পারে, এমন খবরে তেলের বাজারে স্বস্তি ফিরেছে। 
টানা দুই দিনের বৃষ্টিতে বাজারে পণ্যের দামে মিশ্র প্রভাব দেখা গিয়েছে। সরবরাহ বেশ খানিকটা বাড়ায় সবজির দাম সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ৫ টাকা কমেছে।
জ্বালানি খাতে অস্বচ্ছতা ও দুর্নীতি কমিয়ে দাম সমন্বয়ের আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর