রুশ হামলায় ইউক্রেনের ক্ষতি ৫০০ বিলিয়ন ডলার

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৬:৩৬ পিএম

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল দাবি করেছেন, রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার দেশ ৫০০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে।

তিনি বলেন, যুদ্ধের পরে ইউক্রেনের পুনরুদ্ধারের জন্য রাশিয়াকে এই অর্থ প্রদান করতে হবে। ইউক্রেন মিত্রদের কাছ থেকেও আর্থিক সহায়তা চাইবে বলেও জানান শ্যামিহাল। 

তিন প্রতিবেশী দেশ চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন ডেনিস। রাজধানী কিয়েভে ৩৫ ঘণ্টার কারফিউর মধ্যে এই তিন নেতা সেখানে যান।

তবে, যুদ্ধে যদি ইউক্রেন জয়লাভ করে, তাহলে ঠিক কীভাবে রাশিয়ার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা যেতে পারে, সে বিষয়ে কিছু না জানাননি শ্যামিহাল।

ইউক্রেনের প্রতি সহমর্মিতা জানাতে এই সফরের আয়োজন করেছেন ইউরোপীয় প্রধানমন্ত্রীরা।

ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর