দুই পুলিশকে পেটালো যুবলীগকর্মীরা

আপডেট : ১৭ মার্চ ২০২২, ০৫:০৪ পিএম

নাটোরে আওয়ামী লীগ অফিসের পাশে দুই পুলিশ সদস্যকে পিটিয়েছে যুবলীগকর্মীরা। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটলে আহতদের প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নাদিম, জাকির ময়েন এবং সাগর নামের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

খবর পেয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের দেখতে যান।

আহতরা হলেন, কনস্টেবল হাসিব উদ্দিন ও সেলিম হোসেন। তারা দুজনই নাটোর পুলিশ লাইন্সে কর্মরত আছেন।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, দুই পুলিশ সদস্য পুলিশ লাইন থেকে মোটরসাইকেল চালিয়ে শহরে কাজে এসেছিল। এসময় কান্দিভিটা এলাকায় ভিড়ের মধ্যে পুলিশ সদস্যর মোটরসাইকেলের সাথে নাদিম নামে একজনের মোটরসাইকেলের ধাক্কা লাগে।

পরে নাদিমসহ তার ৮ থেকে ১০ জন সহযোগী পুলিশ সদস্যদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীরা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: জানালা দিয়ে খাবারে চেতনানাশক ওষুধ মিলিয়ে গ্রিল কেটে চুরি

এদিকে ঘটনার পরই চারজনকে আটক করে পুলিশ। বাকিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পলাতকদেরও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আটক করে আইনের আওতায় আনা হবে।

নাটোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব বলেন, পুলিশ সদস্যদের ওপর হামলাকারীরা যুবলীগের কোন পদধারী নেতা নয়। তবে তারা যুবলীগের সদস্য হিসেবে পরিচিত। হামলাকারীদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দাবি করছি।


একাত্তর/আরএ

কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর