জানালা দিয়ে খাবারে চেতনানাশক ওষুধ মিলিয়ে গ্রিল কেটে চুরি

আপডেট : ১৭ মার্চ ২০২২, ০৪:৫৪ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে জানালার গ্রিল কেটে পরিবারের সবাইকে অজ্ঞান করে সাংবাদিকের বাসায় চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ মার্চ) মধ্যরাতে সরিষাবাড়ী উপজেলা পরিষদ সংলগ্ন নাসিম উদ্দিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

চেতনানাশকে গুরুতর অসুস্থ হয়েছেন সাংবাদিক নাসিম উদ্দিন (৩৬), তার স্ত্রী শামসুন্নাহার (২৩) ও শাশুড়ি শবজান বেগম (৭০)।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি উপজেলার বিভিন্নস্থানে চুরি-ছিনতাই ব্যাপকভাবে বেড়ে গেছে। সংঘবদ্ধ একটি চক্র সন্ধ্যার আগে কৌশলে রান্নাঘরের জানালা দিয়ে খাবারের সাথে এবং রুমের মধ্যে চেতনানাশক স্প্রে করে রাখে। রাতে পরিবারের লোকজন অচেতন হয়ে পড়লে চোর চক্র জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। একই কায়দায় সাংবাদিক নাসিম উদ্দিনের বাসায় চুরির ঘটনা ঘটে।

সাংবাদিক নাসিম উদ্দিনের স্ত্রী শামসুন্নাহার অভিযোগ করেন, রাতে খাবার খেয়ে বিছানায় যাওয়ার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। বারবার বমি হওয়ায় বাথরুমে যাওয়ার সময় অর্ধ-অচেতন অবস্থায় তিনি টের পান, কেউ একজন তার গলায় হাত দিয়ে দুই ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যাচ্ছে, কিন্তু ফেরানোর মতো শারীরিক অবস্থা ছিল না।

পরে দেখতে পান জানালার গ্রিল কাটা এবং তার স্বামী ও মা অজ্ঞান হয়ে পড়ে আছেন। এসময় তিনি কোনোরকম চিৎকার দিলে চোর পালিয়ে যায়।

পরদিন বৃহস্পতিবার সকালে স্থানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একই কায়দার পার্শ্ববর্তী বাসাগুলোতে আরো কয়েকটি চুরির ঘটনা ঘটে গেছে বলে স্থানীয়রা জানান। কিন্তু পুলিশ কাউকে আটক ও কোনো ঘটনার রহস্য উদঘাটন করতে পারছে না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, কোন ওষুধে এসব করা হচ্ছে তা ফরেনসিক ল্যাবে পরীক্ষা করলে জানা যাবে।

সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ সাংবাদিকদের বলেন, সাংবাদিক নাসিম উদ্দিনের বাসায় চুরির ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এব্যাপারে লিখিত অভিযোগ পাইনি, পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: সারাদেশে উৎসবে আয়োজনে জাতির পিতাকে স্মরণ-শ্রদ্ধা

বিভিন্নস্থানে সংঘবদ্ধ চক্রের একই কায়দায় চুরির ব্যাপারে তিনি জানান, কিছুদিন আগে বরিশাল থেকে আসা দুইজন চোরের সন্ধান পেয়েছিলাম। পুলিশ জানায় তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। সার্বিকভাবে চুরি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা সাংবাদিকদের বলেন, চেতনানাশক ওষুধ স্প্রে করে কয়েকটি চুরির ঘটনা শুনেছি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। চুরি নিয়ন্ত্রণে পুলিশকে কঠোর হওয়ার জন্য বলা হয়েছে।


একাত্তর/আরএ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’ ও ইউরোপীয় ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনা নিয়ে ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক আলোচনার...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর