শরীরে আগুন লাগিয়ে ভয় দেখাতে গিয়ে এক হিজড়া দগ্ধ

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০৬:৪০ পিএম

নোয়াখালীর সেনবাগে চুমকি (২৬) নামে এক হিজড়া টাকা আদায়ের জন্য গায়ে কেরোসিন লাগিয়ে ভয় দেখাতে গিয়ে দগ্ধ হয়েছেন।

বুধবার (১৬ মার্চ) ঘটা এ ঘটনায় শুক্রবার (১৮ মার্চ) উপজেলার কাদরা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের নিজসেনবাগ গ্রাম থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই নারীসহ তিনজনকে আটক করে। 

নোয়াখালীর সেনবাগ উপজেলার চার নং কাদরা ইউনিয়নের নিজসেনবাগ মধ্যপাড়া রাজ্জাক পুলিশের বাড়িতে নবজাতক জন্মের পর দুই হিজড়া ওই বাড়িতে গিয়ে পাঁচ হাজার টাকা দাবি করেন। কিন্তু তাদের দাবিকৃত ওই টাকা আদায়ে ব্যর্থ হয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে ভয় দেখাতে গিয়ে দগ্ধ হন চুমকী (২৫) নামের এক হিজড়া।  

এ ঘটনায় দগ্ধ হিজড়াকে তার সহযোগীরা উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালের ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক চুমকীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করলে তারা ওই হাসপাতালে না গিয়ে শুক্রবার সকালে সেনবাগ থানায় এসে প্রতিকার চাইলে বিষয়টি জানাজানি হয়।

এরপর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমদাদুল হকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়ির দুই নারী ও এক পুরুষকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে থানায় নিয়ে আসে।

আটক জহিরুল ইসলাম নয়ন (২৮) ও তার পিতা মুজিবুল হক জানান, গত ১১ মার্চ শুক্রবার দুপুরে জহিরুল ইসলামের স্ত্রী একটি কন্যাসন্তান জন্ম দেন। 

এরপর বুধবার হিজড়া চুমকী ও তার সহযোগী সোহাগী তাদের বাড়িতে গিয়ে পাঁচ হাজার টাকা দাবি করেন। এসময় ওই বাড়িতে কোন পুরুষ সদস্য না থাকায় বাড়ির নারীরা দুই হিজড়াকে চারশ' টাকা দিয়ে বিদায় করার চেষ্টা করেন।  

কিন্তু ওই দুইজন তাদের পাঁচ হাজার টাকার দাবিতে অনড় থাকেন। এক পর্যায়ে হিজড়া চুমকী নিজের শরীরে আগুন লাগিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করার চেষ্টার সময় দগ্ধ হন। 

এসময় বাড়ি মহিলা ও পরে মসজিদ থেকে পুরুষরা এসে দগ্ধ চুমকীকে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসার জন্য ১৫শ' টাকা দিলে তারা চলে যান।                       

তবে আহত চুমকি জানান, তিনিসহ আরো একজন ঐ বাড়িতে গিয়ে দুইশ' টাকা চাইলে তারা একশ' টাকা দেন। তিনি তা নিতে না চাইলে বাবা ও মেয়ে মিলে তার গায়ে আগুন ধরিয়ে দেন। 

কাদরা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের (ইউপি সদস্য) মেম্বার আবু বক্কর ছিদ্দিক জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। অভিযুক্ত নয়নের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, নয়নের পরিবারের সদস্যদের দাবি, হিজড়া চুমকি তাদের চুলায় আগুন ধরিয়ে দিয়ে ওই আগুন তার গায়ে দেয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, হিজড়ারা ঐ বাড়িতে গিয়ে প্রথমে পাঁচ হাজার টাকা দাবি করেন। কিন্তু বাড়ির লোকজন চারশ' টাকা দিতে চাইলে তারা নিতে রাজী হননি। 

আরও পড়ুন: ছাত্রলীগ নেতার বাড়ির পেছনে ককটেল বিস্ফোরণ, দুই শিশু আহত

এক পর্যায়ে নিজের কাছে থাকা কেরোসিনের বোতল থেকে তেল বের করে রান্নাঘরের চুলা থেকে আগুন নিজেদের গায়ে লাগিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করতে গেলে এ ঘটনাটি ঘটে।  

বর্তমানে এ ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।                    


একাত্তর/এসজে
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর