ছাত্রলীগ নেতার বাড়ির পেছনে ককটেল বিস্ফোরণ, দুই শিশু আহত

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০৫:৩৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ স্টেডিয়াম এলাকায় এক ছাত্রলীগ নেতার বাড়ির পেছনে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার স্টেডিয়াম এলাকার চতুরপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

আহত দুই শিশু হলো একই এলাকার মো. আনোয়ারুল ইসলামের ছেলে  ইকবাল আলী (৭) এবং ইমন আলী রিমন(১১)।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে পৌর এলাকার স্টেডিয়াম সংলগ্ন চতুরপুর মহল্লায় জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি হাসান হিমেলের বাড়ির পেছনে একটি ফাঁকা জায়গায় একটি পরিত্যক্ত ককটেল পড়ে ছিল। 

ইকবাল ও ইমন সেখানে খেলার সময় ককটেলটি বল ভেবে ধরতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে দুই ভাই আহত হলে এদের মধ্যে ইমনকে গুরুতর আহত অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অপর ভাই ইকবালকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা হিমেলের সাথে যোগাযোগ করা হলে তিনি দাবী করেন, বুধবার তিনি সাবেক সচিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেয়ায় তার উপর ক্ষিপ্ত হয়ে তার প্রতিপক্ষরা তার বাড়ির বাইরে শোবার ঘরের পাশে ককটেলটি রেখে গেছে।

আরও পড়ুন: বাবাকে আর গান শোনানো হবেনা নয়নের, ফিরবে না সকাল

অন্যদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরি যোবায়ের হোসেন জানান, পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন শেষে ককটেলটি উদ্ধার করে তদন্ত অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে ফুল দেয়া ও আলোচনা সভাকে কেন্দ্র করে সাবেক সচিব জিল্লার রহমানের অনুসারীদের সাথে আওয়ামী লীগের অপর একটি গ্রুপের উত্তেজনাকর পরিস্থিতিতে প্রশাসন বৃহস্পতিবার স্টেডিয়াম এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে। 


একাত্তর/এসজে

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর