এক দোকানেই মজুদ ২০ হাজার লিটার তেল

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৩:২৮ পিএম

২০ হাজার লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ রাখার অপরাধে নওগাঁর নিয়ামতপুরে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলা পরিষদ সংলগ্ন বাজারের পাশে চাতালের গুদামঘরে উপজেলা প্রশাসন ও একটি গোয়েন্দা সংস্থা যৌথ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

জানা যায়, হুমায়ুন কবির উপজেলা পরিষদ সংলগ্ন বাজারের বড় ব্যবসায়ী এবং উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্ল্যাহ আল মামুন বলেন, একটি গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদ সংলগ্ন বাজারের পাশে চাতালের গুদামঘরে হুমায়ুন কবিরের (৩৮) মেসার্স হাবিবা স্টোরে অভিযান চালানো হয়। 

এসময় অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে একশ'টি ড্রামে ২০ হাজার লিটার সয়াবিন তেল মজুদ রাখার অপরাধে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন আহত

তিনি আরো বলেন, মজুদ করা তেল আগামী পাঁচদিনের মধ্যে সরকারি বাজার মূল্যে বিক্রি করার নির্দেশ দেয়া হয়েছে। 

এছাড়াও লাইসেন্স ছাড়া অবৈধভাবে ব্যবসা পরিচালনা ও গুদামজাত করার অপরাধে তাকে প্রাথমিকভাবে সতর্ক করা হয় এবং ব্যবসায়িক লাইসেন্স আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়। 


একাত্তর/এসজে

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর