বীরাঙ্গনা হুনুফা বেগম আর নেই

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৩:৫৩ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বীরাঙ্গনা হুনুফা বেগম (৭৭) মৃত্যুবরণ করেছেন।  

রোববার (২০ মার্চ) সকাল ৭টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত: শাহাবউদ্দিনের স্ত্রী।

সকাল ১১টায় নিজ বাড়িতে হুনুফা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিফ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, হোসেনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাম রব্বানী, বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধাসহ অনেকে উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: এক দোকানেই মজুদ ২০ হাজার লিটার তেল

পরে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।


একাত্তর/এসজে

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির সদ্য পদত্যাগী মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের...
ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
শুধু আইন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়, এর জন্য সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর