চট্টগ্রামে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত পাঁচ

আপডেট : ২১ মার্চ ২০২২, ১২:১৪ পিএম

চট্টগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। সোমাবর (২১ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে জেলার লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, প্রাইভেট কারটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলো। নিহতদের চারজন প্রাইভেটকারের যাত্রী বলে জানা গেছে।

নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হারুনুর রশিদ(২৮)। তিনি উপজেলার আমিরাবাদ ঝাকুয়াবির পাড়ার মৃত নাছির উদ্দিনের পুত্র। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। 

image

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, এখনো নিখোঁজ পাঁচজন

পুলিশ জানায়, সংঘর্ষে কারটি দুমড়েমুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারের চার যাত্রী ও চালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে লোহাগাড়া সদরের বেসরকারি মা-মণি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মৃতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


একাত্তর/এসি

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর