আইপিএলে ডাক পেলেন তাসকিন

আপডেট : ২১ মার্চ ২০২২, ০৪:০০ পিএম

আইপিএলে খেলার প্রস্তাব পেলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। আইপিএলের এবারের আসরে পুরো মৌসুমের জন্য তাকে দলে পেতে চায় নতুন ফ্রাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস। 

রোববার (২০ মার্চ) তাকে খেলার প্রস্তাব দিয়েছে লখনৌ। এই প্রস্তাবে রাজি হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের আগেই ভারতের উদ্দেশে রওনা দিতে হবে তাসকিনকে।

লখনৌ জানিয়েছে, কনুইয়ের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন মার্ক উড। তার জায়গায় এখনও কারো নাম ঘোষণা হয়নি। তাই উডের জায়গায় তাসকিনকে চাওয়া হয়েছে। 

image


এদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, আমরা এই সম্পর্কে অবগত। তাকে ছাড়পত্র দেওয়া হবে কি না এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এই মুহুর্তে তার দক্ষিণ আফ্রিকা সফর আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। 

আরও পড়ুন: পিএসজিকে ঘোল আর গোল খাওয়ালো মোনাকো

অপরদিকে সোমবারের (২১ মার্চ) মধ্যেই নিজের সিদ্ধান্তের কথা জানাতে হবে তাসকিনকে। রাজি হলে এই আসরে মোস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলে নাম লেখাবেন তিনি। 


একাত্তর/এসি

দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর