বৃষ্টি বাধা দিলে কার হাতে উঠবে আইপিএলের ট্রফি?

রাতে আরসিবি-জিটি ফাইনাল

আপডেট : ৩১ মে ২০২৬, ০৪:৩৫ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব ঘরে তোলার সুবর্ণ সুযোগ। গত বছর এই মাঠেই পাঞ্জাব কিংসকে মাত্র ছয় রানে হারিয়ে নিজেদের ১৮ বছরের ট্রফি খরা ঘুচিয়েছিল আরসিবি। অন্যদিকে পাঁচ বছরে তৃতীয় ফাইনাল খেলতে নামা গুজরাট জিতেছিল তাদের অভিষেক ২০২২ মৌসুমে।

রাতের এই ব্লকবাস্টার ফাইনাল নিয়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন উত্তর-পশ্চিম ভারতে হওয়া প্রবল ঝড়-বৃষ্টির কারণে চণ্ডীগড়ে কোয়ালিফায়ার-২ জিতে আহমেদাবাদে ফিরতে বেশ বেগ পেতে হয়েছে শুভমন গিলের গুজরাট দলকে। তবে অ্যাকু ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, রাতে আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা মাত্র ৫ শতাংশ। ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা নেই বললেই চলে।


তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তাই নিয়মের খতিয়ানও তৈরি রেখেছে বিসিআই। যদি কোনো কারণে রাতে বৃষ্টি হানা দেয়, তবে প্লে-অফের অন্য ম্যাচগুলোর মতো না হলেও ফাইনালের জন্য একটি ‘রিজার্ভ ডে’ (সোমবার, ১ জুন) রাখা হয়েছে। রাতে খেলা শুরু হয়ে মাঝপথে বন্ধ হলে, আগামীকাল ঠিক সেই বল এবং সেই রান থেকেই আবার খেলা শুরু হবে।

কিন্তু যদি ভাগ্য এতটাই খারাপ হয়, রাতে এবং পরের দিন অর্থাৎ রিজার্ভ ডে, উভয় দিনই ম্যাচ পুরোপুরি ধুয়ে মুছে যায়, তবে কী হবে? আইপিএলের নিয়ম অনুযায়ী, ম্যাচ পুরোপুরি পরিত্যক্ত হলে লিগ পর্বের পয়েন্ট টেবিলের সমীকরণে ট্রফি দেয়া হবে। আর সেখানে গুজরাটের চেয়ে ওপরে শেষ করায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের মুকুট উঠবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মাথাতেই!

এমনিতে কোয়ালিফায়ার ১-এ গুজরাটকে ৯২ রানে উড়িয়ে দিয়েই ফাইনালে টিকিট কেটেছিল আরসিবি। রাতে গুজরাটকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারলে আরসিবির অধিনায়ক রজত পাতিদার মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার পর ইতিহাসের মাত্র তৃতীয় অধিনায়ক হিসেবে টানা ব্যাক-টু-ব্যাক আইপিএল ট্রফি জয়ের অনন্য রেকর্ডে ভাগ বসাবেন। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে শেষ হাসি কারা হাসে!

এআরএস
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
চলতি মাসের শুরুতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের খেলোয়াড়দের সাথে হাতাহাতি ও বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ার অভিযোগে আর্জেন্টিনার দুই ফুটবলার লেয়ান্দ্রো...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর