ব্যাটারদের ব্যর্থতায় ভারতবধ হলো না বাঘিনীদের

আপডেট : ২২ মার্চ ২০২২, ০২:২৩ পিএম
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে প্রথম জয়ের পর ওয়েস্ট ইন্ডিজকেও প্রায় হারিয়েই দিয়েছিল বাংলাদেশ। মাত্র ৪ রানের জন্য গড়া হয়নি ইতিহাস। তবে টানা দুই ম্যাচে দুর্দান্ত খেলার পর ভারতের বিপক্ষে এসে বড় হার দেখলো বাংলাদেশের মেয়েরা।
মঙ্গলবার (২২ মার্চ) হ্যামিল্টনে বাংলাদেশকে ১১০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। তাদের ৭ উইকেটে ২২৯ রানের জবাবে ১১৯ রানেই গুটিয়ে গেছে নিগার সুলতানার দল।
সেডন পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শেফালি ভার্মার ৪২ বলে ৪২ রানের ইনিংসের পরও অবশ্য একটা সময় ১০৮ রানের মধ্যে ভারতের ৪ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা।
কিন্তু ইয়াসতিকা ভাটিয়ার ফিফটি (৮০ বলে ৫০) আর শেষদিকে পুজা ভেস্তাকার (৩৩ বলে অপরাজিত ৩০) ও স্নেহা রানাদের (২৩ বলে ২৭) ব্যাটিংয়ে ভারতকে কম রানে আটকে রাখতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিতু মনি। ৩৭ রানে ৩টি উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। ৪২ রানে ২ উইকেট নেন নাহিদা আক্তার।
২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুন ১৯ রান করলেও ৩৫ রানের মধ্যে ইনিংসের অর্ধেকটা শেষ হয়ে গেলে পরাজয়টা কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় লাল-সবুজ জার্সিধারীদের।
ষষ্ঠ উইকেটে ৪০ রানের জুটি গড়েন সালমা খাতুন আর লতা মন্ডল। সালমা ৩৫ বলে ৩২ আর লতা ৪৬ বলে খেলেন ২৪ রানের ইনিংস। শেষদিকে রিতু মনির ১৬ আর জাহানারা আলমের অপরাজিত ১১ রানে কোনোমতে ১১৯ পর্যন্ত যেতে পেরেছে টাইগ্রেসরা।
ভারতের স্নেহা রানা ৩০ রানে নেন ৪টি উইকেট। ২টি করে উইকেট শিকার ঝুলন গোস্বামী আর পূজা ভাস্ত্রাকারের।

একাত্তর/এসএ
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
ভারতের গুয়াহাটিতে শুধু একটি ক্রিকেট ম্যাচ হয়নি, হয়েছে রানের তাণ্ডবলীলা আর রেকর্ডের মহাপ্রলয়! ক্রিকইনফোর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে রানের ঝড়ে...
ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ‘গ্রুপ এ’-র মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলের হতাশাজনক ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়...
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায়...
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর