দুইদিনে নতুন আড়াই হাজার ডায়রিয়া রোগী হাসপাতালে

আপডেট : ২৬ মার্চ ২০২২, ১০:১৫ এএম

গরমের কারণে হঠাৎ করেই রাজধানীসহ পার্শ্ববর্তী কিছু এলাকায় ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। এ অবস্থায় গত কয়েকদিনে রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর'বি) হাসপাতালে রেকর্ড সংখ্যক রোগী চিকিৎসা নিয়েছেন। 

শুক্রবার (২৫ মার্চ) আইসিডিডিআর'বি এক বিবৃতিতে জানা যায়, গত দুইদিনেই হাসপাতালটিতে দুই হাজার ৪০৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। ২৪শে মার্চ রাত পর্যন্ত এক হাজার ১৭৬ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর আগের দিনও (২৩শে মার্চ) রাত পর্যন্ত এক হাজার ২৩৩ জন রোগী ভর্তি হন। 

কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, শনির আখড়া, মোহাম্মদপুর, টঙ্গী ও উত্তরা থেকে ডায়রিয়া আক্রান্ত রোগী বেশি আসছে। 

এর আগে (২৩শে মার্চ) হাসপাতালটির মিডিয়া বিভাগ সূত্র জানিয়েছিল, গত সাতদিনে ৮ হাজার ১৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দৈনিক ১২ থেকে ১৩শ’ ডায়রিয়া রোগী হাসপাতালে আসছেন। যাদের অধিকাংশকে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে। 


একাত্তর/এআর

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে মারা গেছে চারজন এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও তিনজন। 
দেশের ওপর দিয়ে বয়ে চলা তীব্র তাপদাহের কারণে অসুস্থ হয়ে পড়াদের, বিশেষ করে শিশু ও বয়স্কদের যথাযথ সেবা দিতে দেশের হাসপাতালগুলোতে খুব প্রয়োজন ছাড়া অন্য রোগে আক্রান্তদের ভর্তি না নিতে নির্দেশ দেয়া...
ঢাকার হাসপাতালগুলোতে কমতে শুরু করেছে ডেঙ্গু রোগী। মৃত্যু হারও নিম্নমুখী। তবে, ঢাকার রোগী কমলেও জেলার রোগীর সংখ্যাটা এখনও বেশি। জটিল পরিস্থিতি নিয়ে এখনও জেলার রোগী আসছে ঢাকায়। তাই হাসপাতালে রোগী...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর