পটুয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়লো ১৪ দোকান

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০৩:৫৬ পিএম

পটুয়খালীতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ১৪টি দোকান পুড়ে গেছে। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে জেলার বাউফল উপজেলার কালাইয়া বন্দরের দক্ষিণ পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে এ আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

স্থানীয়রা জানান, সকালে ফিরোজ নামের একজনের মনোহরির দোকানে হঠাৎ একটি এল‌পি গ্যাস ‌সিলিণ্ডারের বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে নেছারের রাইছ মিল, খোকা সাইকেল গ্যারেজ, নাজিমের মেকানিক্সের দোকান, গৌতম সাহার ফ্রিজ ও বৈদ্যুতিক মালামালের দোকান, সবুজের ইলেকট্রনিক্সের দোকান, মনোরঞ্জন দাসের হার্ডওয়্যার ও ওষুধরে দোকান, রনজিত দাসের ওষুধের দোকান, গোলাম রাব্বীর ওষুধের দোকান, রফিকের বসত ঘর সর্ম্পূণভাবে ভস্মীভূত হয়।

image


এছাড়া ওই আগুনে রতন, জাহাঙ্গীরের চায়ের স্টল, উত্তম সাহার ও পারভেজের মনোহারি দোকান আংশিক পুড়ে যায়।

বাউফল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুজ্জামান শেখ জানান, আগুণের খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুণ নিয়ন্ত্রণ করেছে। 

image


আরও পড়ুন: নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, তিন আসামি গ্রেপ্তার

তিনি জানান, ফিরোজের দোকানে গ্যাস ও পেট্রোল বিক্রি হতো। ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন। তাকে পাওয়া গেলে আগুণ লাগার প্রকৃত ঘটনা জানা যাবে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি।


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ স্লুইস খালের ওপর নির্মিত একটি ঝুঁকিপূর্ণ লোহার সেতু ভেঙে পড়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। 
পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সোয়া ১০টার দিকে গলাচিপা গ্রামীণ ব্যাংকের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর