পরিত্যক্ত খালে মিললো মানবকঙ্কাল

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১১:১২ এএম

ভোলার লালমোহন উপজেলার ওয়েস্টার্ন পাড়া ৮নং ওয়ার্ডের একটি পরিত্যক্ত জোড়াখালে একজনের কঙ্কাল পাওয়া গেছে।

রোববার (২৭ মার্চ) বিকেলে সেলিম নামের এক শ্রমিক মাছ ধরতে গিয়ে কচুরিপানার মধ্যে এই খুলি ও কঙ্কাল খুঁজে পান। 

এলাকাবাসীর ধারনা, প্রায় সাত মাস আগে ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. রাশেদের ছেলে নিখোঁজ হওয়া রায়হান নামের ১১ বছরের ছেলের কঙ্কাল এটি। 

খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাশেদ ও তার শ্বশুর সেলিম দাবি করেন, এটা তাদের হারিয়ে যাওয়া ছেলের কঙ্কাল।

লালমোহন পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীন জানান, সাত মাস আগে তার ওয়ার্ডের রাশেদের ছেলে রায়হান নিখোঁজ হয়। 

এ ঘটনা জানানোর পর লালমোহনসহ সারা দেশের বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে না পেয়ে লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সেইসাথে বিভিন্ন পত্রপত্রিকায় ছবিসহ বিজ্ঞাপন দেয়া হয়।

তবে এতদিনেও তাকে খুঁজে না পাওয়ায় ধারণা করা হচ্ছে খুঁজে পাওয়া কঙ্কালটি রাশেদের ছেলে রায়হানের।

স্থানীয় লোকজন লালমোহন থানা পুলিশকে খবর দিলে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে আগুনে পুড়ে ছাই ৩০ দোকান

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন জানান, ঘটনার খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাড়গোড়ের আলামত জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। 

সুরতহালের মাধ্যমে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


একাত্তর/এসজে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী চরের একটি সরকারি খাল দখলমুক্ত করেছে প্রশাসন।
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর