তিন কলেজ শিক্ষকের বায়বীয় পিএইচডি ডিগ্রি লাভ

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০৯:৫৬ পিএম

বিশ্ববিদ্যালয় নেই, থিসিস নেই, নেই সুপারভাইজার শিক্ষক, তারপরও রাতারাতি পেয়ে গেছেন পিএইচডি ডিগ্রি। তিনি ধানমন্ডির আইডিয়াল কলেজের অধ্যক্ষ জসিম উদ্দীন আহমদ।

তার সঙ্গে ভার্চুয়াল ডক্টরেট ডিগ্রী পেয়েছেন একই কলেজের আরও দুই শিক্ষক তৌফিক আজিজ ও তরুণ গাঙ্গুলী। তিন শিক্ষকের বায়বীয় ডক্টরেট হবার এই ঘটনার অনুসন্ধান করছে একাত্তর।

ধানমন্ডির সেন্ট্রাল রোডের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কলেজ। ২০১৭ সালে কলেজটির অধ্যক্ষ হিসাবে যোগ দেন জসিম উদ্দিন আহমেদ। 

করোনায় যখন সবকিছু বন্ধ, তখনই জানা গেলো জসিম উদ্দিন ডক্টরেট ডিগ্রি পেয়ে ডক্টর জসিম উদ্দিন বনে গেছেন। 

কোথায় কিভাবে তিনি পিএইচডি’র মতো একটি কঠিন কোর্স শেষ করলেন- এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে অস্বস্তিতে পড়ে যান জসিম উদ্দিন।

তার দাবি, তিনি অনলাইনে আমেরিকান ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। যেখানে তার সুপারভাইজার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।

সুপারভাইজার হিসাবে নৃবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম নাম বলেছেন। অথচ এই অধ্যাপক বলছেন জসিম উদ্দিন নামে তার কোন পিএইচডির শিক্ষার্থীই ছিলো না।

জসিম উদ্দিনের মতো অভিনব এই ভার্চুয়াল ডক্টরেট ডিগ্রি পেয়েছেন একই কলেজের ডক্টর তৌফিক আজিজ চৌধুরী এবং ডক্টর তরুণ গাঙ্গুলী।

কিন্তু বাস্তবতা হচ্ছে, সুপারভাইজার হিসাবে উল্লেখ করা আবুল হোসেন নামে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে কোন শিক্ষকের অস্তিত্বই নেই।  

আরও পড়ুন: তরঙ্গ নিলামে রেকর্ড ১০ হাজার কোটি টাকার স্পেক্ট্রাম বিক্রি

হঠাৎ পিএইচডিধারীর আরেকজন একই কলেজের আরেক শিক্ষক ড. তৌফিক আজিজ চৌধুরী। তিনিও অধ্যক্ষের সঙ্গে ড. জাহিদুল ইসলামের অধীনে পিএইচডির করার দাবি করছেন। 

যদিও আইডিয়াল কলেজের কোনো শিক্ষকই, কখনও তার শিক্ষার্থী ছিলো না বলে পাল্টা দাবি করেছেন ড. জাহিদুল ইসলাম।

শিক্ষাগত ডিগ্রী অর্জনেই কেবল জালিয়াতি নয়, আইডিয়াল কলেজের পিএইচডিধারী অধ্যক্ষসহ এই তিন শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগও রয়েছে। 

একে অপরকে ফুল দিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব মিটিয়ে সমঝোতা করেছেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
জানুয়ারির মধ্যে সময় বেঁধে দেয়া হলেও প্রাথমিক ও মাধ্যমিকের ৪০ কোটি বইয়ের মাত্র অর্ধেক পৌঁছেছে শিক্ষার্থীদের হাতে। এনসিটিবি চেয়ারম্যান বলছেন, দেরিতে ছাপাতে দেয়ার পাশাপাশি প্রেস মালিকদের অসহযোগিতাও,...
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবার আনন্দ উচ্ছ্বাসের মাত্রা ছিলো অনেকটাই কম। ফল ঘোষণার পরই কলেজগুলোর ক্যাম্পাসে বাড়তে থাকে ফল প্রত্যাশীদের ভিড়।
দীর্ঘদিন পর রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হলো। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর