নামাজ পড়িয়ে চিরকুট লিখে ইমামের ‘আত্মহত্যা’

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০১:৩১ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে মসজিদের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় ইমামের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত সাড়ে দশটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইমাম মো. ফেরদৌস ইসলাম (৩০) বরিশাল জেলার মুলাদী উপজেলার চর মাধপরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

গত দেড় মাস ধরে তিনি উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া জামে মসজিদে ইমামতি করে আসছিলেন। সেই সুবাদে মসজিদের একটি কক্ষে তিনি থাকতেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রেজাউল করিমের বরাতে জানা যায়, মৃত্যুর আগ মুহূর্তে মুসল্লিদের জামাতে এশার নামাজ পড়েছেন তিনি। নামাজ শেষ করে আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে তিনি এ ঘটনা ঘটান। ইমামের রুমের জানালা একটা অংশ খোলা থাকায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে পুলিশে জানালে ঘটনাস্থল থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় তার সাথে একটি হেডফোন মোবাইলের সাথে সংযুক্ত ছিল। ধারণা করা হচ্ছে মোবাইলে কথা বলতে বলতেই সে আত্মহত্যা করেছে।

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ -পাশের একটি টেবিলে এই চিরকুট পাওয়া গেছে বলেও জানান ওই ইউপি সদস্য।

আরও পড়ুন: দরজা খুলে দিলো স্ত্রী, স্বামীকে কুপিয়ে মারলো প্রেমিক

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, রিপোর্ট হাতে পেলে সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে অপমৃত্যুর একটি ফাইল রেকর্ড করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর