সরকারের লোভের কারণে পণ্যের দাম আকাশচুম্বী: ফখরুল

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১০:৪৬ পিএম

সরকারের লোভ আর ক্ষমতাসীন দলের সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পণ্যের দাম ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলেও দাবি করেন তিনি। 

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত প্রতীকী অনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আওয়ামী লীগকে সরাতে না পারলে দেশের জনগণ স্বস্তি পাবে না।

তিনি বলেন, এই সরকার ব্যর্থ হয়েছে জনগণকে স্বস্তি দিতে। নিত্যপণ্যের দাম কমাতে সরকার ব্যর্থ হয়েছে। কাল (রোববার) থেকে রোজা, কিন্তু সীমাহীন ব্যর্থতা আর সরকারের লোভের কারণে নিত্যপণের দাম আকাশচুম্বী। এজন্য আওয়ামী লীগকে সরাতে হবে। 

ফখরুল আরও বলেন, গণঅনশন করে এই সরকারকে পরাজিত করতে হবে। এই সরকারকে জানাতে হবে, তাদের উপর জনগণের আস্থা নেই, তাদের ক্ষমতা থেকে সরে যেতে হবে। পদ ছেড়ে নির্দলীয় সরকারের অধীনে ভোটের ব্যবস্থা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বেলা ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু হয়। চলবে বিকেল ৩টা পর্যন্ত। কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা প্রেসক্লাবের সামনে ফুটপাতে চেয়ার পেতে বসেছেন এবং কর্মীদের বসার জন্য রাস্তায় কার্পেট বিছিয়ে দেয়া হয়েছে। 

সকাল সাড়ে ৮টা থেকে ব্যানার-ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন। অনশনে নেতাকর্মীরা দ্রব্যমূল্য কমানো এবং বিএনপি নেত্রীর মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে প্রেসক্লাব প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।

প্রতীকী অনশন কর্মসূচিকে কেন্দ্র করে মৎস্য ভবন, কদম ফোয়ারা, পল্টনসহ প্রেসক্লাবের আশপাশে কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।



প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর