২২ বছর পর নিখোঁজ বোনকে ফিরে পেলেন ভাই

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১০:৪৫ এএম

নিখোঁজ হওয়ার ২২ বছর পর আবার পরিবারের কাছে ফিরে এলেন ফারজানা আক্তার (ছদ্মনাম) নামে এক নারী। বাড়ির ঠিকানা হারিয়ে এ ২২ বছর দেশের বিভিন্ন প্রান্তে গৃহপরিচারিকা হিসেবে কাজ করেন ফারজানা। 

২২ বছর আগে অর্থাৎ ২০০০ সালে নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের দিনমনির হাট এলাকার নিজ বাড়ি থেকে ঘুরতে রাস্তায় বের হন ১৪ বছর বয়সী ফারজানা। এক পর্যায়ে বাড়ির রাস্তা হারিয়ে ফেলেন তিনি। ঠিকমতো ঠিকানা বলতে না পারায় আর বাড়ি ফিরে আসতে পারেননি ফারজানা। 

সোমবার (৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের (কোম্পানী কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন আনুষ্ঠানিকভাবে ওই নারীকে তার ভাইয়ের হাতে তুলে দেন। 

এর আগে একই দিন রাত ১১টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল নোয়াখালীর সুধারাম থানার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে নিখোঁজ হওয়া ফারজানা আক্তারকে উদ্ধার করে।

পরে সোমবার দিবাগত রাতে র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ক্যাম্পের (কোম্পানী কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকটিম ফারজানা আক্তার (ছদ্মনাম) ২২ বছর পূর্বে বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর ভিকটিমের পরিবার তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। ভিকটিমের পরিবার আশপাশের বিভিন্ন লোকের মাধ্যমে জানতে পারে যে, তার বোন মারা গেছেন অথবা পাচারকারী লোকজন পাচার করেছে। 

হঠাৎ কিছুদিন আগে ফারজানার ভাই মো. শহিদ উল্লাহর কাছে খবর আসে তার বোনের মতো চেহারা দেখতে এক নারী নোয়াখালীর সোনাপুর এলাকার একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করে।

গত শনিবার (২ এপ্রিল) ভিকটিমের ভাই মো.শহীদ উল্লাহ সুধারাম মডেল থানায় হাজির হয়ে একটি সাধারণ ডাইরি (জিডি) করেন। এরপর ভিকটিমের ভাই রোববার ৪ এপ্রিল সাধারাণ ডাইরিসহ র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর ক্যাম্পে হাজির হয়ে মৌখিকভাবে অভিযোগ করেন।

আরও পড়ুন: তালিকা থেকে ৫০ লাখ মৃত ভোটার কর্তন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযোগের আলোকে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীতে ভিকটিমের আত্নীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪ ঘন্টার মধ্যে ভিকটিম ফারজানা আক্তারকে সুধারাম থানার সোনাপুর জিরো পয়েন্ট এলাকা থেকে উদ্ধার করে।

ভিকটিমের ভাষ্যমতে জানা যায়, তিনি তার ঠিকানা বলতে না পারায় বাড়িতে ফিরে আসতে পারেননি। ঘটনাক্রমে এক ব্যক্তির মাধ্যমে গৃহপরিচারিকার কাজ নিয়ে এ যাবত রাজশাহী, চট্রগ্রাম ও নোয়াখালীতে ছিলেন তিনি। ভিকটিম ও তার বড় ভাই শহীদ উল্লাহকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় পাঠানো হয়।   


একাত্তর/আরবিএস  

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ডাকাত দলের সদস্যদের হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর