রাত থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের উত্তেজনা

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৫:২৫ পিএম

রাত থেকে আবারও শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের উত্তেজনা। শেষ আটের প্রথম লেগের প্রথম ম্যাচ রাত ১টায় বেনফিকার মাঠে খেলবে লিভারপুল। 

একই সময় ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। 

পরের রাতে ভিলারিয়েলের মাঠে বায়ার্ন মিউনিখ ও চেলসির মাঠে খেলতে যাবে রিয়াল মাদ্রিদ। শেষ ১৬-এর ম্যাচে আয়াক্সকে বিদায় করে কোয়ার্টারে ওঠে বেনফিকা। 

আর ইতালিয়ান ইন্টার মিলানকে বিদায় করে শেষ আটে স্থান করে নেয় চেলসি। ম্যান ইউকে বিদায় করে অ্যাতলেটিকো ও স্পোর্টিংকে বিদায় করে শেষ আটের টিকিট পায় ম্যানসিটি।

গত আসরের ফাইনালে চেলসির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নজয়ের খুব কাছ থেকে ফিরে আসে ম্যানসিটি। অ্যতলেটিকোর সাথে ম্যাচের আগে তাই বেশ কৌশলী হবেন গার্দিওলা। 

বিরতি শেষে ইতিমধ্যেই সিটির ডেরায় ফিরেছেন খেলোয়াড়রা। তবে আক্রমণভাগের তিন খেলোয়াড়কে নিয়ে ভুগছে সিটি। 

রাউন্ড অফ সিক্সটিনে রোনালদোর ম্যানইউকে হারিয়ে সামর্থ্যের প্রমাণ দিয়েছে অ্যাতলেটিকো। পরিসংখ্যানও তাদের পক্ষে। শেষ ৬ ম্যাচের প্রত্যেকটিতেই জয় লা লিগার দলটির।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় প্রতিবাদকারীদের পাশে জয়াবর্ধনে-সাঙ্গাকারা

এদিকে, বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনাল খেলতে পর্তুগালের উদ্দেশে রওনা দেয়ার আগে সোমবার দলের উদ্দেশ্যে তাদের করণীয় জানিয়ে দেন ক্লপ।

তিনি বলেন, আমরা আগেও এমন অনেক ম্যাচ খেলেছি, যেখানে এগিয়ে থাকার পরও পাগলের মতো দৌড়েছি, যেন এগিয়ে নেই। আমি চাই, খেলোয়াড়রা সঠিকভাবে চিন্তা করুক।


ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের ফুটবলে এ যেন এক অবিশ্বাস্য ও ঐতিহাসিক ভূমিকম্প! বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফন্তে। কিন্তু দল ঘোষণার পরপরই পুরো স্পেনে...
নারী চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ ফাইনালে নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী লিওঁকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে আবারও ইউরোপীয় ফুটবলের সিংহাসন পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। ওসলোর উলেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই...
চ্যাম্পিয়ন্স লিগের হতাশা কাটিয়ে বার্সেলোনা এখন নিজেদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক রোববারের অপেক্ষায়। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে তারা। এই ম্যাচে শুধু...
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর