শাহজালালে ছয় হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১০:৩২ পিএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দুইজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। এসময় তাদের কাছ থাকা ছয় হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে এয়ারপোর্ট সংশ্লিষ্ট রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সাদ্দাম হোসেন (১৫) ও মো. আমিন (১৪)।

এপিবিনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক বলেন, এয়ারপোর্ট এলাকায় তাদের ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে এয়ারপোর্ট আর্মড পুলিশের একটি টহল। এসময় পুলিশের সন্দেহ হলে তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের এলোমেলো কথাবার্তায় সন্দেহ আরও বাড়লে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে তল্লাশি করা হয়। এসময় তাদের দুইজনের জিম্মায় থাকা আনুমানিক চয় হাজার ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

জিয়াউল হক বলেন, জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দিয়েছে। তারা দুজনই টেকনাফে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের অধিবাসী।

জিজ্ঞাসাবাদে তার আরও জানায়, ইয়াবাগুলো ঢাকায় অবস্থানরত একজনের কাছে তারা হ্যান্ডওভার করতে এসেছিল। 

আরও পড়ুন: ব্যবসায়ী হওয়া কি অপরাধ, জানতে চাইলেন বাণিজ্যমন্ত্রী

অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এপিবিনের অতিরিক্ত পুলিশ সুপার।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর