বাজারের ব্যাগকে ‘বউ’ বানিয়েছিলেন সেই পুলিশ

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৫:৫২ পিএম

সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে টিপকাণ্ডে অভিযুক্ত পুলিশ কনস্টেবল নাজমুল তারেকের মিথ্যচার। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছিলেন, অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার সময় তেজগাঁ কলেজের সামনে শিক্ষক লতা সমাদ্দারের সঙ্গে কথাকাটি হয়।

এদিকে তদন্ত কর্মকর্তার কাছে একই দাবি করেছিলেন নাজমুলে স্ত্রী।

তাদের এমন দাবির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে- বিপক্ষে বিভিন্ন মতামত উঠে আসে। অনেকে সেই ভাইরাল ছবিটি শেয়ার করে বলতে থাকেন, নাজমুলের বাইকের পিছনে তার গর্ভবতী স্ত্রী বসা ছিলেন। অথচ এনিয়ে কিছু বলেননি প্রভাষক ড. লতা সমাদ্দার। তিনি বিষয়টি এড়িয়ে গেছেন বলে দাবি করা হয়।

image


ভাইরাল ছবিটি ফেসবুকে শেয়ার করে অনেকেই লিখেছেন, টিপ নিয়ে শিক্ষককে হেনস্তাকারী অভিযুক্ত পুলিশ কনস্টেবল নাজমুলের বাইকের পেছনে তার গর্ভবতী স্ত্রী বসে ছিলেন, সিসিটিভির ফুটেজে যা স্পষ্ট। কিন্তু সেই গর্ভবতী নারীর বিষয়টি কেন এড়িয়ে গেলেন? লতা সমাদ্দার থানায় যে অভিযোগ করেছেন, সেখানেও উল্লেখ করেননি, পুলিশ সদস্যের গর্ভবতী স্ত্রীর কথা। অথচ পুলিশ সদস্য ও লতা সমাদ্দারের বাকবিতণ্ডার সূচনাই হয় পুলিশ সদস্যের গর্ভবতী স্ত্রীর পায়ের সাথে ধাক্কা লাগাকে কেন্দ্র করে।

কিন্তু অনুসন্ধানে, পুলিশের ওই কনস্টেবল জিজ্ঞাসাবাদে মিথ্যাচার করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। ওই সময়ের সিসিটিভ ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, তখন নাজমুল একাই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন, আর পেছনে ছিল একটি হলুদ ব্যাগ। কোনো ছবিতে নাজমুলের সঙ্গে তার স্ত্রীর উপস্থিতির কোনো প্রমাণ মেলেনি।

পরে সিসিটিভির ফুটেজের মুখোমুখি করা হলো নাজমুল ও তার স্ত্রী স্বীকার করেন, জিজ্ঞাসাবাদে তারা মিথ্যা বলেছিলেন।

আরও পড়ুন: টিপ পরে সংহতি মার্কিন দূতাবাস নারীদের

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত কাজ চালানো হচ্ছে।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করা হচ্ছে। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর