নীলফামারীতে গরুকে ট্রেনে কাটা পড়া থেকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে পড়ে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (৬ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে জেলা শহরের কলেজ স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কবীর আহমেদ (৮৫) কলেজ স্টেশন বাজারের একজন হোটেল ব্যবসায়ী এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক কর্মচারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে কবীর আহমেদের দু’টি গরু স্টেশন এলাকায় রেললাইনের ধারে ঘাস খাচ্ছিল।
এসময় খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের শব্দে ঘাস খাওয়া ছেড়ে একটি গরু রেললাইনে দাঁড়িয়ে পড়ে। ওই গরুটিকে বাঁচাতে গিয়ে গরুসহ ট্রেনে কাটা পড়ে নিহত হন কবীর আহমেদ।
আরও পড়ুন: কিশোরগঞ্জেও উজানের পানিতে তলিয়েছে হাওরের ধান
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) শফিউল ইসলাম জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের করা হবে।
একাত্তর/এসজে
