রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্বামীকে হত্যা, স্ত্রী আটক

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১০:২২ পিএম

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে 'পারিবারিক কলহের' জেরে স্ত্রীর দা'য়ের কোপে স্বামী খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে স্ত্রীকে আটক করেছে আর্মড পুলিশ।  

শুক্রবার বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মো. ছৈয়দুর রহমান (৩২) টেকনাফের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের হামিদুর রহমানের ছেলে।

আটক সানজিদা বেগম (২৩) নিহত ছৈয়দুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা বলছেন, টেকনাফের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের বাসিন্দা ছৈয়দুর রহমানের সঙ্গে তার স্ত্রী সানজিদা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকতো। 

শুক্রবার বিকেলে ছৈয়দুর রহমান নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে ঘুমন্ত অবস্থায় তাকে স্ত্রী সানজিদা বেগম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সানজিদা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে ধরে ফেলে। আহত ব্যক্তিকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ সুপার বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এসময় স্থানীয়রা আটক স্ত্রীকে পুলিশে সোপর্দ করে। তবে কি বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল পুলিশ এখনো নিশ্চিত নয় এবং এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান এপিবিএন এর এ কর্মকর্তা।

পুলিশ সুপার তারিকুল জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একাত্তর/ এনএ

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই যুবক নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এই মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি...
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল আলমকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর