নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরতে গিয়ে গুলিতে জেলে নিহত

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৪:১৫ পিএম

মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে মাছ ধরার সময় নৌ পুলিশের সাথে সংঘর্ষে এক জেলে নিহত হয়েছেন। এসময় চার নৌ পুলিশ এবং ১০ জেলে আহত হয়েছেন।

রোববার (১০ এপ্রিল) ভোররাতে ভোলা ও লক্ষ্মীপুরের মধ্যবর্তী মেঘনা নদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিহত জেলে আমির রাঢ়ী (২৫)। তার বাড়ি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মোহাম্মদ আলী গ্রামে। এ ঘটনায় আহতদেরকে লক্ষ্মীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতদের স্বজনরা জানান, শনিবার রাত ১০টার পর ভোলা ও লক্ষ্মীপুরের মধ্যবর্তী মেঘনা নদীতে জাল ফেলে অপেক্ষা করছিলেন রাজাপুরের মনির চৌকিদারের ট্রলারের ১১ মাঝিমাল্লা। 

ভোরের দিকে লক্ষ্মীপুর নৌ পুলিশের একটি টিম জেলেদের ধাওয়া করে। এক পর্যায়ে মনির মাঝির ট্রলারের মাঝি-মাল্লাদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আমির রাঢ়ী গুলিবিদ্ধ হন।

নিহত আমির রাঢ়ীর প্রতিবেশী ইউসুফ জানান, গুলিবিদ্ধ আমিরকে সকাল সাড়ে ৬টায় ঢাকা মেডিক্যালে নেয়া হলে সাড়ে ৭টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নৌ পুলিশের দাবি, ভোররাতে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ৫-৬টি মাছ ধরার নৌকা নিয়ে ৫০-৬০ জন জেলেকে ঘেরাও করে। জেলেরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। 

এতে আমীর হোসেন নামে এক জেলে গুলিবিদ্ধ হন। এছাড়া আহত হন চার পুলিশ ও স্পিডবোট চালক।

আহতদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গুলিবিদ্ধ জেলেকে ঢাকা মেডিক্যালে নেয়ার পর সকালে তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের উপ-পরিদর্শক কামাল হোসেন এবং চাঁদপুর অঞ্চলরে পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামান। 

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো এলজিইডির দুই অফিস সহকারীর

তারা জানান, এ ঘটনায় নৌ পুলিশের চারজন সদস্য আহত হয়েছেন। তারা হলেন- জহিরুল ইসলাম, মহসীন, আনোয়ার ও মোবারক। এছাড়াও আহত হয়েছেন পুলিশের স্পিডবোটের চালকও। 

এদিকে আহতদের স্বজনরা জানান, আহত সবুজ, মনির চৌকিদার, মোসলেহ উদ্দিন, জাহাঙ্গীর বেপারী, সায়েদুল ইসলাম, মোক্তার জমাদার, সবুজ মাঝি, জহিরুল ইসলাম, মো ইমরানসহ ১০ জন লক্ষ্মীপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের সবার বাড়ি রাজাপুর ইউনিয়নে।

নিহত জেলে আমিরের মাথায় গুলি লেগেছে। বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিক্যালের মর্গে আছে। ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হবে। 


একাত্তর/এসজে

উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর