পেনক্যামেরায় ভিডিও ধারণের সময় বিদ্যালয়ের প্রহরী আটক

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৫:০৫ পিএম

জয়পুরহাটে গোপন পেন-ক্যামেরা দিয়ে নারী শিক্ষার্থী ও নারী শিক্ষকদের ভিডিও ধারণে এক প্রহরীকে আটক করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

রোববার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকেশহরের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে ভিডিও ধারণ করে পালানো সময় ওই প্রহরীকে আটক করা হয়। 

আটক প্রহরীর নাম জাকির হোসেন। 

বিদ্যালয়টির নারী শিক্ষার্থী ও নারী শিক্ষিকদের অভিযোগে জানা যায়, প্রধান শিক্ষকের যোগসাজশে কিছুদিন থেকে মোবাইলে ও গোপন পেন ক্যামেরা দিয়ে ছাত্রী ও নারী শিক্ষকদের ভিডিও ধারণ করে আসছিল ওই নিরাপত্তা প্রহরী। 

দুইদিন আগেও তাকে এ বিষয়ে তাকে সতর্ক করা হলেও প্রধান শিক্ষকের আত্মীয় হওয়ায় কোনো তোয়াক্কা না করে আবারও ভিডিও ধারণ করলে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধান শিক্ষকসহ তাকে অবরুদ্ধ করে। 

আরও পড়ুন: যৌতুক আইনে স্ত্রী-শ্বশুরের বিরুদ্ধে শিক্ষক ইব্রাহিমের মামলা

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিরাপত্তা প্রহরী জাকিরকে থানায় নিয়ে যায়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান জানান, একটি পেন-ক্যামেরাসহ বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীকে আটক করা হয়েছে। ওই পেন-ক্যামেরায় কি আছে তা যাচাই-বাছাই চলছে। 


একাত্তর/জো 

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর