জয়পুরহাটে ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত তিন

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৫:২২ পিএম

জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে দুপুর দুইটার দিকে সদর উপজেলার বনখুর ওয়াপদা মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুর দুইটার দিকে জয়পুরহাটের পাঁচবিবি থেকে একটি ট্রাক ও একটি যাত্রীবাহী অটোরিকশা জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলো। পথে বনখুর ওয়াপদা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ট্রাক ও অপর অটোরিকশাটির ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হন। দুর্ঘটনার সময় এলাকায় বৃষ্টি হচ্ছিলো।

খবর পেয়ে জয়পুরহাট ও পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। বাকি পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জয়পুরহাট সদর থানা-পুলিশ জানায়, তিনটি মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ট্রাক ও অটোরিকশাগুলো জব্দ করা হয়েছে।

একাত্তর/এসি
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
গোপালগঞ্জের বাসচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চার দিনের জাপান সফরকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ২৬ অক্টোবর টোকিও সফরে যাবেন প্রধানমন্ত্রী।
মহালয়ার পুণ্য প্রভাতে দেড়শ শিল্পীর সম্মিলিত কণ্ঠে আগমনী গান এবং দেবী দুর্গা ও মহিষাসুরের পৌরাণিক কাহিনিনির্ভর নাট্য পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠেছে নেত্রকোণার সাতপাই কালীবাড়ী প্রাঙ্গণ। সংগীত ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর