ঢাকায় কুমারখালীর শিক্ষার্থীদের নতুন কমিটি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ওয়াহিদা শারমিনকে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. অহেদুজ্জামান শিমুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংগঠনের বিদায়ী সভাপতি আশরাফুল আলম পাপ্পু, সাধারণ সম্পাদক শামসুন্নাহার সূচনা এবং উপদেষ্টা মণ্ডলীর যৌথ স্বাক্ষরে আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তিতুমীর কলেজের দুর্জয় কুমার ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদমান আহমেদ নয়ন এবং ঢাকা কলেজের রবিউল ইসলাম আহাদ। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদালয়ের মাহবুবুল আহসান সাইমুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরোবী সুলতানা এবং তিতুমীর কলেজের এইচ এম ইমরান ও মাহবুবুর রহমান শাওনকে সহ-সভাপতি করা হয়েছে।

কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোছা. রুমা খাতুন, মো. সতেজ আহমেদ, মোছা. সন্ধ্যা খাতুন ও মো. ফরিদ আহমেদ যৌথভাবে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মো. আহাদ ইসলাম ও সোহানুর রহমান সোহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. রাব্বি বিশ্বাস ও তন্নী খাতুন এবং তিতুমীর কলেজের মো. মাসুম বিল্লাহ।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে শাহরিয়ার মাহফুজকে অর্থ সম্পাদক, সাদিয়া রায়হান স্নেহাকে প্রচার সম্পাদক, এসএমএম দ্বীপকে দপ্তর সম্পাদক, মো. রিয়াদ খানকে ক্রীড়া সম্পাদক, জান্নাতুল ফেরদৌসকে শিক্ষার্থী কল্যাণবিষয়ক সম্পাদক এবং রাহাদ হোসেনকে তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক করা হয়েছে।

সংগঠনের সার্বিক লক্ষ্য নিয়ে নতুন সভাপতি ওয়াহিদা শারমিন বলেন, কুমারখালীর শিক্ষার্থীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করাই আমাদের প্রধান লক্ষ্য। সংগঠনের অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক চেতনা অক্ষুণ্ন রেখে শিক্ষার মান ও কল্যাণমূলক কাজে ভূমিকা রাখতে চাই।

নতুন সাধারণ সম্পাদক মো. অহেদুজ্জামান শিমুল জানান, শিক্ষা, ক্যারিয়ার গঠন এবং সামাজিক-সাংস্কৃতিক নানা উদ্যোগে শিক্ষার্থীদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা হবে। ঢাকায় অবস্থানরত কুমারখালীর সকল শিক্ষার্থীর বিপদে-আপদে কেকেএসএ পাশে থাকবে।

২০০৩ সালে প্রতিষ্ঠিত ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ঢাকায় অধ্যয়নরত কুমারখালীর শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষা সহায়তা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে আসছে।

একাত্তর/এসি
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ও বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর ইস্যুতে জেলার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের একটি বক্তব্যকে ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষে’ই বলে মন্তব্য করেছেন ১১ বিশিষ্ট নাগরিক।
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর