রাজধানীতে ঝড়ো হাওয়াসহ স্বস্তির বৃষ্টি

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০১:১৭ পিএম

বেশ কয়েকদিন ধরেই দেশের অধিকাংশ এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। রাজধানী ঢাকাতেও ছিল না ব্যতিক্রম, রোজই চড়ছিলো পারদ। তবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মেঘাচ্ছন্ন হয়ে আসে রাজধানীর আকাশ। বজ্রপাতের সঙ্গে শুরু হয় ঝড়ো বাতাস। তারপর সকাল পৌনে ৭টার দিকে শিলাবৃষ্টি। গরমে অতিষ্ঠ রাজধানীতে সকালের বৃষ্টি খানিকটা স্বস্তি এনেছে। তবে বাতাস আর বৃষ্টির দাপট ঘণ্টাখানেকের বেশি স্থায়ী হয়নি।

এদিকে ভোরে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের একাধিক অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চলতি মাসের শুরু থেকেই রাজশাহী, পাবনা, যশোর ও রাঙামাটি অঞ্চলের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। বুধবারের পর থেকে এসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর আগে মঙ্গলবার আবহাওয়া দপ্তর জানিয়েছিল, আগামী ২৪ ঘণ্টার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

image


আরও পড়ুন: নিউমার্কেটে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে একজনের মৃত্যু

এদিন সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, আবহাওয়া পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে। তবে রাতের দিকে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া দপ্তর আরও জানায়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছ। 


একাত্তর/আরবিএস 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর