বাবার কোলে শিশু গুলিতে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার পাঁচ

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৭:১৫ পিএম

নোয়াখালীতে বাবার কোলে থাকা চার বছরের শিশু কন্যা সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার মামলায় প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে সুবর্ণচরের চরজাব্বার ইউনিয়নের চরক্লার্ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মামলার প্রধান আসামি হাজিপুরের লক্ষ্ণীনারায়ণপুর গ্রামের রিমন (২৩), তিন নং আসামি একই গ্রামের মহিন (২৫), চার নং আসামি আকবর হোসেন (২৫), পাঁচ নং আসামি সুজন (২৮) এবং ১০নং আসামি লতিফপুর গ্রামের নাঈম (২৩)।

image


রিমন ও মাহিন।

র‍্যাব- ১১ এর সিপিসি- ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বলেন, গোপন খবরে মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে চরক্লার্ক এলাকায় অভিযান চালিয়ে শিশু তাসপিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি ও শুটার মো. রিমনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: নসিমন উল্টে দুই ভাই নিহত

খন্দকার মো. শামীম হোসেন আরও বলেন, এ বিষয়ে বুধবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। বর্তমানে আসামিরা আমাদের হেফাজতে রয়েছেন।

গত ১৩ এপ্রিল বিকেলে জেলার বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে মাটি কাটা নিয়ে বিরোধে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় বাবার কোলে থাকা শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়া। গুলিবিদ্ধ হন শিশুটির বাবা সৌদি প্রবাসী মাওলানা আবু জাহেরও। গুলিতে তার ডান চোখ নষ্ট হয়ে যায়।


একাত্তর/এসি

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর