নিউমার্কেটে যান চলাচল কম, খোলেনি কোনো দোকান

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৮:৪১ পিএম

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের টানা দুদিনের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ২৪ ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকার পর সড়কে অল্পবিস্তর যানবাহন চলতে দেখা গেছে। তবে নিউমার্কেটসহ সংলগ্ন এলাকায় দোকানপাট এখনও খেলেনি, বিরাজ করছে থমথমে পরিবেশ। নিরাপত্তার জন্য এলাকায় বিপুল পুলিশ রয়েছে।

image


বুধবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই সড়কে যানবাহনগুলো কোনো বাধাই ছাড়াই চলাচল করছে। তবে সংখ্যা খুবই কম।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানাতে বেলা ১১টার দিকে ঢাকা কলেজে এসেছে রাজধানীর আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থীরা। বর্তমানের তারা ঢাকা কলেজের ভেতরে অবস্থান করছেন।

image


কয়েকজন পথচারী জানান, এখন হাতেগোনো কিছু যান চলাচল করছে, যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এদিকে সকাল থেকেই ঝড়বৃষ্টি, অন্যদিকে যান সঙ্কটে ভোগান্তি পোহাতে হচ্ছে।

জানা গেছে, বেলা ১১ থেকে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি ছিল। তবে বৃষ্টির কারণে তা এখনো শুরু হয়নি। অন্যদিকে সাত কলেজেও বিভিন্ন কর্মসূচি আছে বলে জানা গেছে। 

image


সরেজমিন সকালে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় দুএকটি দোকান খোলা থাকতে দেখা গেছে। তবে দোকানের বাহিরে থেকে কলাপসেবল গেট বন্ধ করা ছিল।

আরও পড়ুন: বাবার কোলে শিশু গুলিতে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার পাঁচ

এছাড়া ঢাকা কলেজ সংলগ্ন মার্কেট, হর্কাস মার্কেট, নাহার প্লাজ, নিউমার্কেটের কোনো দোকানপাট খুলতে দেখা যায়নি। তবে দোকানের কর্মচারীদের নিজ নিজ মার্কেটে দোকান খোলার অপেক্ষায় অবস্থান করছেন।


একাত্তর/এসি


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর