অবশেষে সমঝোতা, খুলেছে নিউমার্কেট

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১২:০৫ পিএম

সংঘর্ষের কারণে দুই দিন বন্ধ থাকার পর ঢাকা কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে খুলছে নিউমার্কেটের দোকানগুলো।

বুধবার (২০ এপ্রিল) মধ্যরাতে নিউমার্কেট দোকানমালিক সমিতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা কলেজের ছাত্র ও শিক্ষক, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন।

শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে নেহাল আহমেদ বলেন, কাল (বৃহস্পতিবার সকাল) থেকে নিউ মার্কেট খুলবে। হামলাকারী ও উসকানিদাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সাংবাদিকসহ অন্যান্য হতাহত ও ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান দেওয়া হবে। এছাড়া অ্যাম্বুলেন্সে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

তবে ঢাকা কলেজের হল খোলা বা বন্ধ রাখার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

অধ্যাপক নেহাল আহমেদ বলেন, মার্কেটে ক্রেতা ও নারীদের হয়রানি বন্ধে অভিযোগ করার নম্বর দিয়ে বিভিন্ন জায়গায় স্টিকার লাগানো হবে। কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল আইডি কার্ড সরবরাহের পাশাপাশি মনিটরিং ব্যবস্থা জোরদার করবে ব্যবসায়ীরা।

এছাড়া মধ্যস্থতা করতে যাওয়া শিক্ষকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে পুলিশের পক্ষ থেকে ডিবির যুগ্ম কমিশনার মাহাবুব আলম বলেন, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ফুটপথ, হকার কেন্দ্রিক সমস্যাগুলো সমাধানের পাশাপাশি চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনায় জড়িত তৃতীয় পক্ষকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল বলেন, ঢাকা কলেজের অধ্যক্ষ, শিক্ষক সমিতি নেতারা ও ব্যবসায়ীদের সমন্বয়ে একটি কোর কমিটি গঠন করা হবে। কোনো সমস্যা হলে আমাদের কাছে নালিশ করলেই ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর