মারিওপোল পুরোপুরি ‘মুক্ত’ করার দাবি রাশিয়ার

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৮:১৬ পিএম

ইউক্রেনের বন্দরনগরী মারিওপোল পুরোপুরি ‘মুক্ত’ করেছে রুশ বাহিনী বলে দাবি করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এমন তথ্য জানান। 

তবে দুই হাজারের বেশি ইউক্রেনিয় সেনা এখনও শহরের আজভস্টাল স্টিল প্ল্যান্টে অবস্থান নিয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।  

এদিকে, প্রেসিডেন্ট পুতিন শোইগুকে আজভস্টাল স্টিল প্ল্যান্টে ‘ঝড় বইয়ে দেওয়ার’ পরিকল্পনা বাতিল করে এমনভাবে প্ল্যান্টটিকে অবরুদ্ধ করে রাখার নির্দেশ দিয়েছেন যাতে সেখান থেকে একটি মাছিও না বেরুতে পারে। 

এই স্টিল প্ল্যান্টে অবস্থানরত ইউক্রেনিয় সেনাদের আবারও অস্ত্র জমা দেওয়ার প্রস্তাব দিতেও বলেছেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর হিসেব মতে, মার্চের শুরুতে যখন রাশিয়া মারিউপোল ঘেরাও করে, তখন সেখানে আট হাজারের বেশি ইউক্রেনিয় ও বিদেশি সেনা ছিলেন। তাদের মধ্যে এক হাজার ৪০০ জনের বেশি আত্মসমর্পণ করেছেন বলেও জানান তিনি। 

image


ওদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনীর মারিওপোল দখলের খবর অস্বীকার করেছে ইউক্রেন।

তবে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশ্চুক আজভস্টাল থেকে পাঁচ শতাধিক আহত সৈন্য ও সহস্রাধিক বেসামরিক নাগরিককে বের করে আনতে মস্কোর প্রতি সহযোগিতার আহবান জানিয়েছেন।

আর মারিওপোলে রুশ হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলার মুখে হাজারো বেসামরিক নাগরিক শহরটিতে অবরুদ্ধ অবস্থায় আছেন।

বৃহস্পতিবার  (২১ এপ্রিল) তিনি একথা বলেন বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে।

এক টেলিভিশন সাক্ষাৎকারে জেলেনস্কি অভিযোগ করে বলেন, রুশ বাহিনী দখলকৃত ১২০ কিলোমিটারের মধ্য দিয়ে ইউক্রেনিয়দের যেতে দিচ্ছে না। মানবিক করিডোর খুললে কিছু মানুষ বের হলেও এখনও হাজার হাজার মানুষ সেখানে অবরুদ্ধ হয়ে আছেন বলে জানান তিনি।


একাত্তর/জো 

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর