অপহরণের ১৬ ঘণ্টার ভেতর দুই যুবক উদ্ধার, গ্রেপ্তার চার

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৫:২০ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাজ দেয়ায় কথা বলে সিলেট থেকে আসা জাবেদ মিয়া ও সাইফুল মিয়া নামের দুই যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবী করে একটি চক্র। তারা ওই দুই যুবককে শহরতলীর খাসগাও এলাকায় একটি বাসায় আটক রেখে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে ওই এলাকায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করেছে পুলিশ। একইসাথে  অপহরণকারী মাসুক মিয়া, নাসির মিয়া, মোজাক্কির আহমেদ রাফি ও মুসলিম আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম অর রশীদ তালুকদার জানান, সিলেট জেলার কোতোয়ালি থানার মুন্সিপাড়া এলাকার আব্দুল জব্বার মিয়ার পুত্র মোঃ জাবেদ মিয়া ও একই এলাকার ময়মনসিংহ জেলার গৌড়পুর শাইন্না পাড়া এলাকার মৃত আন্তম আলীর পুত্র সাইফুল মিয়াকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কাজ দেওয়ার কথা বলে জেলার সরকারবাজার এলাকায় নিয়ে আসে অপহরণকারীরা। সেখান একটি মাইক্রোবাসে তুলে শ্রীমঙ্গল শহরতলীর খাসগাও এলাকায় একটি বাসায় তাদের আটক রাখে। 

পরবর্তীতে তাদের কাছে মুক্তিপণ বাবদ এক লক্ষ টাকা দাবী করা হয়। অপহৃতরা একটি বিকাশ নম্বর দিলে সেই সুত্র ধরে সাইফুলের ভাগনে জুয়েল মিয়া শ্রীমঙ্গল থানায় বিষয়টি অবহিত করেন। এমন অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল শুক্রবার দুপুরে খাসগাঁও এলাকায় মুসলিম আহমেদ রাফির বাসায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার ও অপহরণকারী যুবকদের আটক করে। 

এবিষয়ে সাইফুল মিয়ার ভাগনে উজ্জ্বল মিয়ার মামলার প্রেক্ষিতে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 


একাত্তর/এসএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
সুন্দরবনে আবারও সক্রিয় হয়ে উঠেছে বনদস্যুরা। গত কয়েক দিনে পূর্ব সুন্দরবনের আলোরকোল ও কোকিলমনি এলাকা থেকে ১৩ জন জেলে এবং ছয় জন মৌয়ালকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহৃতদের মুক্তির জন্য...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর