মঙ্গলবার সব মহানগরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০২:৫২ পিএম

রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় স্থানীয় নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা মহানগরসহ সারাদেশে মহানগরগুলোতে আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির এই সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হেলমেটধারী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেফতার ও ২৪ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার নাম উল্লেখ করে প্রায় ১২শ' জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা এহেন মিথ্যা মামলা দায়েরের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি।'

অবিলম্বে মকবুল হোসেনের মুক্তি ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে সব মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তিনি। 

মির্জা ফখরুল জানান, দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিউ মার্কেটের ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের জন্য একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, গত সোম ও মঙ্গলবার ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে নিউ মার্কেটের এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের মামলায় বিএনপির স্থানীয় নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনকে শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। 

শুক্রবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব ছাড়াও খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।


একাত্তর/এসজে

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর