উত্তরের পথে খুলছে নলকা সেতুর নতুন লেন

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১২:১২ পিএম

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কটি উত্তর-দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের অন্যতম রুট। দীর্ঘদিন এ মহাসড়কটির গলার কাঁটা হয়ে থাকা জরাজীর্ণ ছিলো এ নলকা সেতুটি। 

অবশেষে নতুন নলকা সেতুটির পাশের এক লেন খুলে দেওয়া হচ্ছে সোমবার (২৫ এপ্রিল) বিকেলে। লেনটি খোলার মধ্য দিয়ে দীর্ঘদিনের যানজটের অন্যতম প্রধান কারণ থেকে মুক্ত হতে যাচ্ছে মহাসড়কটি। এতে স্বস্তির আশা করছেন উত্তরগামী যাত্রীরা।

সোমবার বিকেলে জরাজীর্ণ পুরাতন নলকা সেতুর পাশেই নব-নির্মিত সেতুটির একটি লেন খুলে দেওয়া হবে। এছাড়া চার লেন মহাসড়ক নির্মাণ কাজের জন্য সৃষ্ট সব প্রতিবন্ধকতা দূর করে বিভিন্ন স্থানে থাকা অসংখ্য খানাখন্দ সংস্কার করা হয়েছে। ফলে এ মহাসড়কে অনেকটাই স্বস্তি ফিরে আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

image


বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ও সংযোগ সড়ক সাসেক-২ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আহসান মাসুদ বাপ্পী জানান, নলকা সেতু সোমবার বিকেলে খুলে দেওয়া হবে। ওই লেনে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করবে। 

এছাড়াও পুরানো সেতু দিয়ে ঢাকামুখী যানবাহন চলবে। পাশাপাশি এ মহাসড়কের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো সংস্কার করার ফলে আশা করা হচ্ছে এ মহাসড়ক দিয়ে ঈদযাত্রায় ঘরমুখি যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।

আরও পড়ুন: দৌলতদিয়ায় তীব্র যানজট, পারের অপেক্ষায় হাজার যানবাহন

সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম জানান, মহাসড়ক নিয়ন্ত্রণ করতে জেলা পুলিশের ৪৫০ সদস্য পালাক্রমে ২৪ ঘন্টা তদারকিতে থাকবে। তবে মহাসড়কে যানবাহন চালক যারা আছেন তাদেরকে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত যানবাহনের যে চাপ রয়েছে লেন মেনে গাড়ি চললে এতে যানজট সৃষ্টির আশঙ্কা নেই।।


একাত্তর/এসজে

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর