ঘরের মাঠে টানা তৃতীয় হার ‘আত্মবিশ্বাসী’ বার্সার

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১১:০২ এএম

১২২ বছরের ইতিহাসে যা ঘটেনি, এবার সেই ঘটনার মুখোমুখি হলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। একই মৌসুমে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে টানা তিন ম্যাচে হারলো তারা।

রোববার রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে ১-০ গোলে হারের পর সৃষ্টি হলো লজ্জার এই ইতিহাস। এর আগের দুই সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ এবং ক্যাডিজের কাছেও সমান ব্যবধানে হেরেছিল তারা। লা লিগায় টানা তিন ম্যাচ হার হলেও, সব মিলিয়ে ঘরের মাঠে টানা চার ম্যাচে হারলো জাভি হার্নান্দেজের দল।

রায়ো ভায়োকানোর বিপক্ষে খেলতে নেমে সপ্তম মিনিটেই গোল হজম করে বসে বার্সেলোনা। আলভারো গার্সিয়ার একমাত্র গোলই শোধ করতে পারেনি বার্সা। পুরো ম্যাচে তারা আক্রমণ গুছিয়ে উঠতে ব্যর্থ হলো। যার ফলে ম্যাচ শেষ হলো তাদের পরাজয়ের মধ্য দিয়ে।

তবে হারের বৃত্তে থাকা বার্সেলোনা দলটিকে প্রায় গুছিয়ে এনেছিলেন জাভি হার্নান্দেজ। টানা ১৫ ম্যাচে অপরাজিত! লিগ টেবিলেও ৯ নম্বর থেকে দুইয়ে উঠে আসে কাতালুনিয়ানরা। এইতো কয়েক সপ্তাহ আগেই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের জালে এক হালি গোল দিয়ে জয় ছিনিয়ে আনা। তখন এক টুইট বার্তায় বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে বলেছিলেন, উই আর ব্যাক। এরপর থেকেই যেন ছন্দপতন।

image


কয়েকদিন আগে বার্সা তারকা দানি আলভেসও বলেছিলেন, রিয়াল মাদ্রিদ খুশি হতেই পারে। কারণ, বার্সেলোনা দেরিতে ফর্মে ফিরেছে। সমর্থকরাও হয়তো তাদের কথায় একমত ছিলেন। কিন্তু ওই যে ফুটবল অনিশ্চয়তার খেলা। আবার অতি আত্মবিশ্বাসও একটা কারণ হতে পারে। সে যাই হোক, বাস্তবতা হলো, ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে টানা তিন ম্যাচ হেরে এখন নতুন করে আলোচনায় দলটি।

শুরুটা হয় ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে পরাজয় দিয়ে। সেই ম্যাচে পুরো ক্যাম্প ন্যু প্রায় দখল করে নিয়েছিল জার্মান ক্লাবটির সমর্থকরা। এরপর লা লিগায় পুঁচকে কাদিজের কাছে হার ১-০ গোলে হার। আর গতরাতে রায়ো ভায়েকানোর কাছে একই ব্যবধানে পরাজয়। নিজেদের ইতিহাসে এই প্রথম এক মৌসুমে ঘরের মাঠে টানা তিন ম্যাচে পরাজয়ের লজ্জাবরণ করলো বার্সেলোনা।

আরও পড়ুন: বাঘের মুখ থেকে ফিরে মানুষের পেটে গেলো গরুটি

এই ম্যাচের আগে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে ছিল ভায়েকানো। এর আগে প্রথম লেগে নিজেদের মাঠেও একই ব্যবধানে বার্সাকে হারিয়েছিল তারা। এবার ক্যাম্প ন্যুতেও জয়ী দল দ্বিতীয় স্তর থেকে উঠে আসা ক্লাবটি। নিজেদের ইতিহাসে আর কখনোই বার্সাকে এক মৌসুমে দুইবার হারাতে পারেনি ভায়েকানো। এই পরাজয়ের ফলে এখন শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়ালো ১৫। ৩৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৮ এবং বার্সার ৬৩। অর্থাৎ রিয়ালের লিগ শিরোপা জিততে এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র।


একাত্তর/এসি

রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর